উদ্দীপকে সঞ্জয় বাবুর মধ্যে তোমার পাঠ্যবইয়ের কার মতাদর্শের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সঞ্জয় বাবুর সাথে পাঠ্যবইয়ের কালীসাধক শ্রীরামকৃষ্ণ পরমহংসের মিল রয়েছে।শ্রীরামকৃষ্ণ মানুষের জাতি, কুল, মান, শিক্ষা প্রতিপত্তি ইত্যাদি দেখতেন না। তিনি দেখতেন মানুষের অন্তর। তাই তার কাছে উঁচু-নীচু সব শ্রেণির মানুষ আসত। তাইতো দক্ষিণেশ্বর মন্দির সবার জন্য উন্মুক্ত ছিল। তার বাণী শুধু মুখের কথা নয় সেগুলো তার জীবনচর্চায় রূপায়িত সত্য। তিনি অহংকারশূন্য হয়ে জীবকে শিবজ্ঞানে সেবা করেছেন। দরিদ্রদের দেখলে তার মন কাঁদত। একবার তিনি তীর্থ দর্শনে যাচ্ছিলেন। সঙ্গে রানি রাসমণির জামাতা মথুরবাবু। তারা তখন দেওঘরে। গ্রামের দরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা দেখে শ্রীরামকৃষ্ণ মনে খুব ব্যথা পেলেন। তিনি মথুরবাবুকে বললেন, দরিদ্র নারায়ণের সেবার ব্যবস্থা করতে। শ্রীরামকৃষ্ণের এই যে উদার মনোভাব, এর দ্বারা ভারতের লোকজন দারুণভাবে প্রভাবিত হয়েছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে তার কাছে এসেছেন। তার অমৃত বাণী শ্রবণ করেছেন। অন্তরে পরম শান্তি পেয়েছেন।উদ্দীপকে সঞ্জয় বাবু মাতৃমূর্তির সাধনা করেন। তার কাছে জাতি বা বর্ণভেদের প্রাধান্য ছিল না। তিনি সবসময় মাতৃ আরাধনায় মগ্ন থাকতেন। এসব কর্মকাণ্ড শ্রীরামকৃষ্ণ পরমহংসের মিল রয়েছে। তাই বলা যায়, সঞ্জয় বাবুর সাথে শ্রীরামকৃষ্ণ পরমহংসের মিল রয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে সঞ্জয় বাবুর মধ্যে তোমার পাঠ্যবইয়ের কার মতাদর্শের মিল রয়েছে…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর