শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে তুলি দেবীর জীবনের শিক্ষাটি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে তুলি দেবীর সাথে সাধিকা মীরাবাঈ এর মিল রয়েছে।মীরাবাঈয়ের জীবনের শিক্ষাটি পাঠ্যপুস্তকে আলোকে বিশ্লেষণ করা হলো-উদ্দীপকে তুলি দেবীর ধনাঢ্য পরিবারে বিয়ে হয়েছে। স্বামীর প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি সবকিছুর মায়া ত্যাগ করে ভগবানের গুণগান করে জীবন অতিবাহিত করেন। যা মীরাবাঈ এর সাথে মিল রয়েছে। বালিকা বয়সের মীরা ভক্তিরসাত্মক ভজন রচনায় অসামান্য প্রতিভার পরিচয় দেন। একবার এক সাধু মীরাকে একটি গিরিধারী গোপালের বিগ্রহ দেন। তিনি প্রতিদিন বিগ্রহে পূজা দিতেন। তাই ছোটবেলা থেকেই কৃষ্ণের প্রতি মীরার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সৃষ্টি হয়। মীরার শ্বশুর বাড়িতে কোনো কিছুর অভাব নেই। রাণা সংগ্রামসিংহের মতো শ্বশুর। ভোজরাজের মতো সুযোগ্য স্বামী। অতুল ঐশ্বর্য। অসংখ্য দাস-দাসী। কিন্তু এসবের প্রতি মীরার কোনো আসক্তি নেই। জীবনে তাঁর একমাত্র কাম্য বস্তু হলো কৃষ্ণপ্রেম আর গিরিধারীলালের সাক্ষাৎ লাভ। তিনি শুধু সাধন-ভজন নিয়েই থাকেন। ক্রমশ মীরার মধ্যে কৃষ্ণপ্রেমের ব্যাকুলতা বৃদ্ধি পায়। মীরাবাঈয়ের স্বামী ভোজরাজ মারা যাওয়ার পর তিনি বৃন্দাবনে চলে আসেন। বৃন্দাবনে এসে মীরা তীব্রভাবে প্রেমভক্তিতে আপ্লুত হয়ে পড়েন। দিকে দিকে তাঁর নাম প্রচারিত হয়।মীরাবাঈয়ের জীবনী থেকে আমরা এই শিক্ষা পাই যে, যাঁরা প্রকৃত সাধক তাঁরা জাগতিক সবকিছুর ঊর্ধ্বে উঠে যান। দৈহিক রূপ-লাবণ্য, পার্থিব বিষয়-আশয়, সুখ-সাচ্ছন্দ্য তাঁদের চিত্তকে আকর্ষণ করে না। সবকিছু ছেড়ে তাঁরা কাম্য বস্তুকে লাভ করার জন্য একাগ্রচিত্তে সাধনা করেন। সে সাধনায় তাঁরা সফলও হন।উপরে বর্ণীত তুলি দেবীর জীবনের শিক্ষা ও মীরাবাঈ-এর জীবনী পড়লে আমরা ভক্তিবাদের যে শিক্ষা পাই তা মূলত একই সূত্রে গাঁথা।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

উদ্দীপকে তুলি দেবীর জীবনের শিক্ষাটি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।

উদ্দীপক

সঞ্জয় বাবু মাতৃমূর্তির সাধনা করেন। তার কাছে জাতি বা বর্ণভেদের প্রাধান্য ছিল না। তিনি সবসময় মাতৃ আরাধনায় মগ্ন থাকতেন। অন্যদিকে তুলি দেবীর ধনাঢ্য পরিবারে বিয়ে হয়েছে। স্বামীর প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি সবকিছুর মায়া ত্যাগ করে ভগবানের গুণগান করে জীবন অতিবাহিত করেন।

Dinajpur · 2025

উত্তর

ভগবান বিষ্ণু যখন বিভিন্ন রূপ ধরে পৃথিবীতে অবতরণ করেন, তখন তাকে বলা হয় অবতার।

উত্তর

খচরককে 'ভারতীয় চিকিৎসা শাস্ত্রের জনক' বলা হয়। চরক ছিলেন প্রাচীন ভারতের একজন মহান চিকিৎসক। তাকে 'ভারতীয় চিকিৎসাশাস্ত্রের জনক' বলা হয়। মানুষের চিকিৎসা শুরুর অল্প কিছুদিনের মধ্যে চরক সুচিকিৎসক হিসেবে খ্যাতি লাভ করেন। চরকই প্রথম মানবদেহের পরিপাক, বিপাক ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে বলেন। তিনি শরীরের কার্যকারিতার জন্য তিনটি 'দোষ' বা উপাদানের কথা বলেছেন। সেগুলো হলো- বাত, পিত্ত ও কফ। এই তিনটির সামঞ্জস্য নষ্ট হলে শরীর অসুস্থ হয়। আর সামঞ্জস্য ফিরে এলে শরীর সুস্থ হয়। চরক এ-ও বলেছেন- রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করা বেশি জরুরি।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সঞ্জয় বাবুর সাথে পাঠ্যবইয়ের কালীসাধক শ্রীরামকৃষ্ণ পরমহংসের মিল রয়েছে।শ্রীরামকৃষ্ণ মানুষের জাতি, কুল, মান, শিক্ষা প্রতিপত্তি ইত্যাদি দেখতেন না। তিনি দেখতেন মানুষের অন্তর। তাই তার কাছে উঁচু-নীচু সব শ্রেণির মানুষ আসত। তাইতো দক্ষিণেশ্বর মন্দির সবার জন্য উন্মুক্ত ছিল। তার বাণী শুধু মুখের কথা নয় সেগুলো তার জীবনচর্চায় রূপায়িত সত্য। তিনি অহংকারশূন্য হয়ে জীবকে শিবজ্ঞানে সেবা করেছেন। দরিদ্রদের দেখলে তার মন কাঁদত। একবার তিনি তীর্থ দর্শনে যাচ্ছিলেন। সঙ্গে রানি রাসমণির জামাতা মথুরবাবু। তারা তখন দেওঘরে। গ্রামের দরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা দেখে শ্রীরামকৃষ্ণ মনে খুব ব্যথা পেলেন। তিনি মথুরবাবুকে বললেন, দরিদ্র নারায়ণের সেবার ব্যবস্থা করতে। শ্রীরামকৃষ্ণের এই যে উদার মনোভাব, এর দ্বারা ভারতের লোকজন দারুণভাবে প্রভাবিত হয়েছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে তার কাছে এসেছেন। তার অমৃত বাণী শ্রবণ করেছেন। অন্তরে পরম শান্তি পেয়েছেন।উদ্দীপকে সঞ্জয় বাবু মাতৃমূর্তির সাধনা করেন। তার কাছে জাতি বা বর্ণভেদের প্রাধান্য ছিল না। তিনি সবসময় মাতৃ আরাধনায় মগ্ন থাকতেন। এসব কর্মকাণ্ড শ্রীরামকৃষ্ণ পরমহংসের মিল রয়েছে। তাই বলা যায়, সঞ্জয় বাবুর সাথে শ্রীরামকৃষ্ণ পরমহংসের মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে তুলি দেবীর সাথে সাধিকা মীরাবাঈ এর মিল রয়েছে।মীরাবাঈয়ের জীবনের শিক্ষাটি পাঠ্যপুস্তকে আলোকে বিশ্লেষণ করা হলো-উদ্দীপকে তুলি দেবীর ধনাঢ্য পরিবারে বিয়ে হয়েছে। স্বামীর প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি সবকিছুর মায়া ত্যাগ করে ভগবানের গুণগান করে জীবন অতিবাহিত করেন। যা মীরাবাঈ এর সাথে মিল রয়েছে। বালিকা বয়সের মীরা ভক্তিরসাত্মক ভজন রচনায় অসামান্য প্রতিভার পরিচয় দেন। একবার এক সাধু মীরাকে একটি গিরিধারী গোপালের বিগ্রহ দেন। তিনি প্রতিদিন বিগ্রহে পূজা দিতেন। তাই ছোটবেলা থেকেই কৃষ্ণের প্রতি মীরার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সৃষ্টি হয়। মীরার শ্বশুর বাড়িতে কোনো কিছুর অভাব নেই। রাণা সংগ্রামসিংহের মতো শ্বশুর। ভোজরাজের মতো সুযোগ্য স্বামী। অতুল ঐশ্বর্য। অসংখ্য দাস-দাসী। কিন্তু এসবের প্রতি মীরার কোনো আসক্তি নেই। জীবনে তাঁর একমাত্র কাম্য বস্তু হলো কৃষ্ণপ্রেম আর গিরিধারীলালের সাক্ষাৎ লাভ। তিনি শুধু সাধন-ভজন নিয়েই থাকেন। ক্রমশ মীরার মধ্যে কৃষ্ণপ্রেমের ব্যাকুলতা বৃদ্ধি পায়। মীরাবাঈয়ের স্বামী ভোজরাজ মারা যাওয়ার পর তিনি বৃন্দাবনে চলে আসেন। বৃন্দাবনে এসে মীরা তীব্রভাবে প্রেমভক্তিতে আপ্লুত হয়ে পড়েন। দিকে দিকে তাঁর নাম প্রচারিত হয়।মীরাবাঈয়ের জীবনী থেকে আমরা এই শিক্ষা পাই যে, যাঁরা প্রকৃত সাধক তাঁরা জাগতিক সবকিছুর ঊর্ধ্বে উঠে যান। দৈহিক রূপ-লাবণ্য, পার্থিব বিষয়-আশয়, সুখ-সাচ্ছন্দ্য তাঁদের চিত্তকে আকর্ষণ করে না। সবকিছু ছেড়ে তাঁরা কাম্য বস্তুকে লাভ করার জন্য একাগ্রচিত্তে সাধনা করেন। সে সাধনায় তাঁরা সফলও হন।উপরে বর্ণীত তুলি দেবীর জীবনের শিক্ষা ও মীরাবাঈ-এর জীবনী পড়লে আমরা ভক্তিবাদের যে শিক্ষা পাই তা মূলত একই সূত্রে গাঁথা।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

  • পুরাণ
  • রামায়ণ
  • উপনিষদ
  • মহাভারত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

  • জাগতিক উন্নতির জন্য
  • পারিবারিক সম্পর্ক উন্নয়নের জন্য
  • সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য
  • মানুষের জন্ম-মৃত্যুর কারণ জানার জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

  • ব্যাসদেব
  • কৃত্তিবাস
  • কাশীরাম
  • ভোজরাজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

  • বৃক্ষাসন
  • হলাসন
  • গরুড়াসন
  • অর্ধকূর্মাসন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

  • কিডনি ভালো থাকে
  • শরীর অনেক শিথিল হয়
  • হাতের ও পায়ের গঠন সুন্দর হয়
  • মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

  • মঙ্গল শক্তিকে আহ্বান করার জন্য
  • ভগবানকে ভক্তের কাছে আনার জন্য
  • গমনের কুসংস্কার দূর করার জন্য
  • ধনসম্পদ বৃদ্ধির জন্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

  • কালী
  • লক্ষ্মী
  • চণ্ডী
  • শীতলা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

  • বৃদ্ধিশ্রাদ্ধ
  • নারীমুখ শ্রাদ্ধ
  • আদ্য একোদ্দিস্ট শ্রাদ্ধ
  • সাংবাৎসরিক একোদ্দিস্ট শ্রাদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

  • জ্ঞানের উদয় হয়
  • কর্মনিষ্ঠা বৃদ্ধি পায়
  • পারিবারিক কলহ সৃষ্টি হয়
  • প্রেম ভক্তির পথ প্রশস্ত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

  • সংক্রান্তি
  • দোলযাত্রা
  • গৃহ প্রবেশ
  • রাখীবন্ধন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

  • সংহিতা উপনিষদ
  • ব্রাহ্মণ ও আরণ্যক
  • সংহিতা ও ব্রাহ্মণ
  • আরণ্যক ও উপনিষদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।