ঘটনা-১ এ পাঠ্যপুস্তকের ধর্মের কোন লক্ষণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: ঘটনা-১ এ পাঠ্যপুস্তকের ধর্মের বিবেকের বাণী লক্ষণটি প্রকাশ পেয়েছে। ধর্মাধর্ম নির্ণয়ে কোনো দৃষ্টান্ত পাওয়া না গেলে এবং কোনো অবস্থানে আসা না গেলে বিবেকের দ্বারস্থ হতে হয়। যে কাজ নিজেকে প্রশ্ন করে সঠিক বা ভুল নির্ণয় করা যায় তাই বিবেক। এক্ষেত্রে নৈতিক মূল্যবোধের বিচারে যা ভালো কাজ তা ধর্মসম্মত এবং যা ভালো কাজ নয় তা অধর্ম। যেমন এক সন্ন্যাসীর গৃহে একলোক এসে আশ্রয় নেয়। ডাকাতরা তাকে খুঁজতে খুঁজতে সেই সন্ন্যাসীর বাসায় এসে উপস্থিত হয়। এক্ষেত্রে সন্ন্যাসীর ধর্ম সত্য কথা বলা হলেও বিবেকের মতে তা পাপ। কারণ সত্য কথা বললে আশ্রিত লোকটিকে ডাকাতরা ধরে নিয়ে গিয়ে ক্ষতি করবে। আর, মিথ্যা কথা বললে লোকটি প্রাণভিক্ষা পাবে। এক্ষেত্রে মিথ্যা বলাটাই ধর্ম। কারণ কারো জীবন বাঁচানোর জন্য মিথ্যা বলা পাপ নয়। এক্ষেত্রে ব্যক্তি বা সমাজের ক্ষতিকর কাজ ধর্মসম্মত নয়। বিবেক তা বাধা দিবেই। তাই, নৈতিক মূল্যবোধ হচ্ছে বিচারের মানদণ্ড এবং ধর্ম হচ্ছে সেই বিচারের সিদ্ধান্ত বা ফল। ঘটনা-১ এ পরিতোষ বাবু কোন কাজটি করবেন আর কোন কাজটি করবেন না, এ নিয়ে মাঝে মাঝে সংশয়ে পড়েন। পরিশেষে তিনি মনের কথা অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকেন। তিনি নিজের বোধশক্তিকে কাজে লাগিয়েছে। যা বিবেকের বাণী লক্ষণটি প্রকাশ পেয়েছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
ঘটনা-১ এ পাঠ্যপুস্তকের ধর্মের কোন লক্ষণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর