উদ্দীপকে দিলীপের মধ্যে যে গুণটির প্রতিফলন ঘটেছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দিলীপের মধ্যে সততা গুণটির প্রতিফলন ঘটেছে। সবসময় সত্য কথা বলা এবং সৎপথে চলাকেই সততা বলে। আবার অন্য কারও জিনিস অন্যায়ভাবে গ্রহণ না করাও সততা। অন্য কাউকে ঠকানো বা না জানিয়ে তার জিনিস নেওয়া থেকে বিরত থাকা হচ্ছে সততা। সততা মানুষের চরিত্রের একটি বড় নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ। সততার সাথে যে কোনো কাজ করলে সেই কাজে খুব সহজেই সফল হওয়া যায়। আর যারা সবসময় সত্য কথা বলে এবং সৎপথে চলে তাদের সমাজের সবাই ভালোবাসে এবং সম্মান করে। তাই আমাদের সবার উচিত নিজের মধ্যে সততার প্রসার ঘটানো। উদ্দীপকে দিলীপের মধ্যে সততা গুণটির প্রতিফলন লক্ষ করা যায়। কারণ একদিন সে বিদ্যালয়ের পাঠ শেষে বিকালে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগে টাকা ছিল, সাথে একটি পরিচয়পত্র। দিলীপ ব্যাগটি নিজে না নিয়ে মালিকের ঠিকানায় ব্যাগটি পৌঁছে দেয়। ব্যাগের মালিক টাকা পেয়ে খুবই খুশি হন। অর্থাৎ সে অন্য কারও জিনিস অন্যায়ভাবে গ্রহণ না করে প্রকৃত মালিককে তার জিনিস যথাযথভাবে বুঝিয়ে দেয়। তার এই কর্মকাণ্ডে সততার দৃষ্টান্ত প্রতিফলিত হয়। পরিশেষে বলা যায়, সততা একটি মহৎ গুণ। যা উদ্দীপকে বর্ণিত দিলীপের মধ্যে লক্ষ্য করা যায়।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে দিলীপের মধ্যে যে গুণটির প্রতিফলন ঘটেছে তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর