দীপকের কাজের মধ্যে কীসের প্রকাশ ঘটেছে? তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: দীপকের কাজের মধ্যে শিষ্টাচারের প্রকাশ ঘটেছে। নম্র, ভদ্র বা শিষ্ট আচরণকে শিষ্টাচার বলে। শিষ্টাচার মনুষ্যত্বের অন্যতম প্রধান উপাদান। এ শিষ্টাচারের জন্যই মানুষ পশু-পাখি থেকে আলাদা। শিষ্টাচারের শিক্ষা মানুষকে বিনয়ী ও ভদ্র করে। শিষ্টাচারে উদ্বুদ্ধ ব্যক্তি কারও প্রতি অতিরিক্ত অনুরাগ কিংবা বিরাগ প্রদর্শন করে না। এছাড়াও গুরুজনদের পাশাপাশি সমবয়সিদের প্রতিও সে থাকে দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ। উদ্দীপকে দেখা যায়, দীপক পরিবার থেকে চালচলন আদবকায়দা শিখেছে। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাতাপিতাকে পায়ে হাত দিয়ে সম্মান জানায়, ছোটদেরকে স্নেহ করে। সকলের সাথে ভালো ব্যবহার করে। সকলে তাকে ভালোবাসে। যা শিষ্টাচারের সাথে সংগতিপূর্ণ। তাই বলা যায়, দীপকের কাজের মধ্যে শিষ্টাচারের প্রকাশ ঘটেছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
দীপকের কাজের মধ্যে কীসের প্রকাশ ঘটেছে? তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর