শেয়ারFacebookWhatsApp

'খ' চরিত্রটি পাঠ্যের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: 'খ' চরিত্রটি পাঠ্যের মোড়ল চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। মোড়ল গরিব কাঠুরিয়ার কাছ থেকে হঠাৎ করে ধনী হওয়ার বিষয়ে বিস্তারিত জেনে নেয়। তারপর নিজে গিয়ে মিথ্যা ঢং করে ইচ্ছে করে কুড়াল নদীতে ফেলে দিয়ে কাঁদতে থাকে। জলদেবী জল থেকে উঠে মোড়লের কান্নার কারণ জিজ্ঞেস করলেন। মোড়ল কুঠার পড়ে যাবার কথা জলদেবীকে জানালেন। জলদেবী জল থেকে সোনার কুঠার নিয়ে উঠলে মোড়ল জানায় এটি তার কুঠার। এহেন মিথ্যাচার শুনে জলদেবী রেগে যান। তিনি সোনার কুঠার নিয়ে ডুব দিলেন নদীর ভিতরে। জলদেবী আর উঠলেন না। মোড়ল মিথ্যাবাদী এবং অনেক লোভী ছিলেন। উদ্দীপকে বর্ণিত, একদিন এক যাত্রী ভুলবশত অর্কের রিক্সায় টাকার ব্যাগ ফেলে যান। অর্ক ব্যাগটি খুলে দেখে, তাতে অনেক টাকা রয়েছে। সে ব্যাগটি থানায় জমা দিতে চাইলে 'খ' নামক তার এক বন্ধু নিষেধ করে। সে টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার কথা বলে। অর্থাৎ তার আচরণে লোভের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। এ কারণে বলা যায়, 'খ' চরিত্রটি পাঠে উল্লেখিত উপখ্যানের গাঁয়ের লোভী মোড়ল চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

'খ' চরিত্রটি পাঠ্যের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

অর্ক রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। একদিন এক যাত্রী ভুলবশত তার রিক্সায় টাকার ব্যাগ ফেলে যান। অর্ক ব্যাগটি খুলে দেখে, তাতে অনেক টাকা রয়েছে। সে ব্যাগটি থানায় জমা দিতে চাইলে 'খ' নামক তার এক বন্ধু নিষেধ করে। সে টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার কথা বলে। কিন্তু অর্ক তার কথায় কান না দিয়ে ব্যাগটি থানায় জমা দেয়। ব্যাগটির মালিক থানা থেকে ব্যাগটি নেওয়ার সময় অর্কর সাথে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেন।

Comilla · 2023

উত্তর

ধর্মের বাহ্য লক্ষণ দশটি।

উত্তর

প্রহ্লাদকে বার বার মারার চেষ্টা করা হয় কারণ প্রহ্লাদ ছিলেন দৈত্যকুলে জন্ম নেওয়া এক হরিভক্ত। দৈত্য আর দেবতাদের মধ্যে চিরকালের ঝগড়া। প্রহ্লাদের পিতা দৈত্যরাজ হিরণ্যকশিপুও ছিলেন হরিবিদ্বেষী। তিনি হরিভক্ত পুত্র প্রহ্লাদকে হরিনামের পথ থেকে ফেরানোর জন্য বার বার হত্যার চেষ্টা করেন।

উত্তর

'খ' চরিত্রটি পাঠ্যের মোড়ল চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। মোড়ল গরিব কাঠুরিয়ার কাছ থেকে হঠাৎ করে ধনী হওয়ার বিষয়ে বিস্তারিত জেনে নেয়। তারপর নিজে গিয়ে মিথ্যা ঢং করে ইচ্ছে করে কুড়াল নদীতে ফেলে দিয়ে কাঁদতে থাকে। জলদেবী জল থেকে উঠে মোড়লের কান্নার কারণ জিজ্ঞেস করলেন। মোড়ল কুঠার পড়ে যাবার কথা জলদেবীকে জানালেন। জলদেবী জল থেকে সোনার কুঠার নিয়ে উঠলে মোড়ল জানায় এটি তার কুঠার। এহেন মিথ্যাচার শুনে জলদেবী রেগে যান। তিনি সোনার কুঠার নিয়ে ডুব দিলেন নদীর ভিতরে। জলদেবী আর উঠলেন না। মোড়ল মিথ্যাবাদী এবং অনেক লোভী ছিলেন। উদ্দীপকে বর্ণিত, একদিন এক যাত্রী ভুলবশত অর্কের রিক্সায় টাকার ব্যাগ ফেলে যান। অর্ক ব্যাগটি খুলে দেখে, তাতে অনেক টাকা রয়েছে। সে ব্যাগটি থানায় জমা দিতে চাইলে 'খ' নামক তার এক বন্ধু নিষেধ করে। সে টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার কথা বলে। অর্থাৎ তার আচরণে লোভের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। এ কারণে বলা যায়, 'খ' চরিত্রটি পাঠে উল্লেখিত উপখ্যানের গাঁয়ের লোভী মোড়ল চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

অর্কের কাজটি পাঠ্যের কাঠুরিয়ার কাজের আলোকে মূল্যায়ন করা হলো- একদিন এক কাঠুরিয়া বনে কাঠ কাটার সময় তার কুঠারটি অসাবধানতাবশত নদীর জলে পড়ে যায়। কুঠারের শোকে সে মনের দুঃখে কাঁদতে লাগল। এমন সময় জলের ভেতর থেকে জলদেবতা উঠে আসল এবং বিস্তারিত শুনে জলে ডুব দিল। এরপর একবার সোনার কুঠার এবং আর একবার রুপার কুঠার নিয়ে উঠল। দুবারই কাঠুরিয়া প্রত্যাখ্যান করল। তখন জলদেবতা লোহার কুঠারটি নিয়ে এলে সেটিকে সে তার নিজের বলে দাবি করল। এতে খুশি হয়ে জলদেবতা কাঠুরিয়াকে তিনটি কুঠারই দিলেন। সোনা ও রুপার কুঠার দুটি বিক্রি করে কাঠুরিয়ার দুঃখ লাঘব হলো।অর্ক রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। একদিন তার রিক্সায় ভুলবশত একটি টাকার ব্যাগ রেখে চলে যায়। অর্ক ব্যাগটি থানায় জমা দেয়। ব্যাগের মালিক থানা থেকে ব্যাগটি নেন এবং অর্কের সাথে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখানে অর্কের সততার প্রকাশ ঘটেছে।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।