প্রতিমের বিশ্বাস “সততাই সর্বোৎকৃষ্ট পন্থা”- পঠিত বিষয়ের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: প্রীতমের বিশ্বাস 'সততাই সর্বোৎকৃষ্ট পন্থা' কথাটি যথার্থ।সততা একটি মহৎ গুণ। মিথ্যার আশ্রয় নিলে তার ফলাফল ভালো হয় না। আমরা উদ্দীপকে দেখতে পাই প্রীতম বিশ্বাস অনেক ছোটোবেলা থেকেই অন্যের দোকানে ম্যানেজারি করেন। প্রতিদিন তাকে প্রচুর টাকা পয়াসা লেনদেন করতে হয়। দোকানের মালিক সরল বিশ্বাসে তাকে ক্যাশের দায়িত্ব দিয়েছেন। কিন্তু দরিদ্রতা সত্ত্বেও তিনি কোনোদিন সেই বিশ্বাসের অমর্যাদা করেননি। কোনোদিন নিজ খরচের জন্য ক্যাশ থেকে টাকা চুরি করেননি। অথচ তিনি চাইলে খুব সহজেই টাকা চুরি করে নিজের দরিদ্রতা ঘোচাতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। কারণ তিনি জানতেন চুরি করা, মিথ্যা বলা মহাপাপ। সততাই ধর্ম, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। অর্থাৎ তিনি সততাকে তার জীবনের সর্বোৎকৃষ্ট পন্থা হিসেবে গ্রহণ করেছেন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
প্রতিমের বিশ্বাস “সততাই সর্বোৎকৃষ্ট পন্থা”- পঠিত বিষয়ের আলোকে মূল্য…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর