বিজয়ের বিশ্বাস "ধর্মই ধার্মিককে রক্ষা করে"- উক্তিটি 'ধর্মের জয়' উপাখ্যানের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: বিজয়ের বিশ্বাস "ধর্মই ধার্মিককে রক্ষা করে" উক্তিটি 'ধর্মের জয়' উপাখ্যানের আলোকে বিশ্লেষণ করা হলো-সত্যযুগে দৈত্যদের রাজা ছিল হিরণ্যকশিপু। দৈত্যরা চিরকাল দেবতাদের প্রতি রুষ্ট ছিল। কিন্তু দেবতাবিদ্বেষী দাম্ভিক হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নিয়েছিলেন হরিভক্ত প্রহ্লাদ। হরিনাম জপ ছাড়া সে কিছুই বোঝে না। তাই নিজের পুত্রের পরিপ্রেমে আকুলতা দেখে হিরণ্যকশিপু অনেক ক্ষিপ্ত হলো। পুত্রের মন থেকে হরিনাম দূর করার জন্য নানা রকম শাস্তির ব্যবস্থা করে। কিন্তু প্রহ্লাদের মন থেকে হরিনাম দূর করতে পারে না। প্রহ্লাদের মন হরিনামে পবিত্র ছিল। শ্রীহরিই সবসময় প্রহ্লাদকে রক্ষা করত। আর এর মূলে ছিল হরির প্রতি বিশ্বাস। বিশ্বাসই ধর্মের মূল। তাই তো শত চেষ্টা করার পর প্রহ্লাদকে হিরণ্যকশিপু হত্যা করতে পারেনি। ধার্মিকের জয় হয়েছে। ঈশ্বরের বিশ্বাস থাকলে ধর্মের জয় হয়। সাথে ধার্মিকেরও জয় হয়।'ধর্মের জয়' উপাখ্যানের অনুরূপ ঘটনা উদ্দীপকের বিজয়ের ক্ষেত্রে লক্ষ করা যায়। কারণ সেও ছিল ঈশ্বরভক্ত। এ কারণে তার বাবা তাকে মারতে চাইলেও সে বেঁচে যায়। তার বিশ্বাস ধর্মই ধার্মিককে রক্ষা করে। মনুসংহিতায় বলা হয়েছে, ধর্ম নষ্ট হলে ধর্মই ধর্মনষ্টকারীকে বিনাশ করেন। আর ধর্ম রক্ষিত হলে ধর্মই ধার্মিককে রক্ষা করেন।পরিশেষে বলা যায়, ধর্ম মানুষকে সঠিক পথে চলতে সহায়তা করে। এ কারণে ধর্মের জয় সবসময় হয়। অনেক ক্ষেত্রে সাময়িক বিপদে ধার্মিক কষ্ট পান কিন্তু পরিণামে ধর্ম এবং ধার্মিক জয় লাভ করে। যার দৃষ্টান্ত উদ্দীপকে ও 'ধর্মের জয়' উপাখ্যানে পরিলক্ষিত হয়।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
বিজয়ের বিশ্বাস "ধর্মই ধার্মিককে রক্ষা করে"- উক্তিটি 'ধর্মের জয়' উপা…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর