শেয়ারFacebookWhatsApp

অভিকের কর্মকান্ডের সাথে পাঠ্যপুস্তকের কোন বালক চরিত্রের সাদৃশ্য আছে তা ব্যাখ্যা কর।

উত্তর: অভিকের কর্মকান্ডের সাথে পাঠ্যপুস্তকের প্রহ্লাদ চরিত্রের সাদৃশ্য আছে। হিরণ্যকশিপু ছিলেন হরিবিদ্বেষী। কিন্তু তার পুত্র ছিলেন হরিভক্ত। তার নাম প্রহ্লাদ। অনেক চেষ্টা করেও রাজা হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদের হৃদয় থেকে হরিভক্তি দূর করতে পারেন না। পরে তাকে হত্যা করার নানা চেষ্টা করা হয়। পাহাড় থেকে ফেলে দিয়ে, বিষধর সর্পের প্রকোষ্ঠে নিক্ষেপ করে, হাতির পায়ের নিচে ফেলে, বিষমিশ্রিত অন্ন দিয়ে। কোনোভাবেই প্রহ্লাদকে হত্যা করা যায় না। শ্রীহরি তাকে সর্বাবস্থায় রক্ষা করেন। পরবর্তী সময় শ্রীহরি নৃসিংহ অবতার রূপে হিরণ্যকশিপুকে বধ করেন। উদ্দীপকে দেখা যায়, হরিভক্ত অভিক সবসময় শ্রী হরিকে ডাকে। সে সব কিছুর মধ্যই শ্রী হরিকে দেখতে পায়। কিন্তু অভিকের বাবা রাজীব নিজেকে ক্ষমতাবান মনে করে। অভিকের হরিভক্তিতে রাজীব রেগে গিয়ে তাকে বিভিন্ন উপায়ে মেরে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়। অভিক শ্রী হরির কৃপায় সকল বিপদ থেকে নিজেকে রক্ষা করে। এসব বিষয় প্রহ্লাদ চরিত্রের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, অভিকের কর্মকাণ্ড পাঠ্যপুস্তকের প্রহ্লাদের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

অভিকের কর্মকান্ডের সাথে পাঠ্যপুস্তকের কোন বালক চরিত্রের সাদৃশ্য আছে…

উদ্দীপক

হরিভক্ত অভিক সবসময় শ্রী হরিকে ডাকে। সে সব কিছুর মধ্যই শ্রী হরিকে দেখতে পায়। কিন্তু অভিকের বাবা রাজীব নিজেকে ক্ষমতাবান মনে করে। অভিকের হরিভক্তিতে রাজীব রেগে গিয়ে তাকে বিভিন্ন উপায়ে মেরে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়। অভিক শ্রী হরির কৃপায় সকল বিপদ থেকে নিজেকে রক্ষা করে। অন্যদিকে দিলীপ বিদ্যালয়ের পাঠ শেষে বিকালে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগে টাকা ছিল সাথে একটি পরিচয়পত্র। দিলীপ ব্যাগটি নিজে না নিয়ে মালিকের ঠিকানায় ব্যাগটি পৌঁছে দেয়। ব্যাগের মালিক টাকা পেয়ে খুবই খুশি হন।

Dhaka · 2023

উত্তর

কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ তা বিচার করার বিবেচনা শক্তিকে নৈতিক মূল্যবোধ বলে।

উত্তর

ধার্মিক ব্যক্তি ধীশক্তি সম্পন্ন। তাঁর প্রজ্ঞা তাঁকে মহান করে তোলে। সকল কিছু বিচার করার অনন্য শক্তি দান করে। তিনি নানা বিদ্যায় পারদর্শী। ধী এবং বিদ্যা তাঁকে চরিত্রের উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করে। ধার্মিক ব্যক্তি সত্যপ্রিয়। তিনি কখনও সত্য থেকে দূরে সরে যান না।

উত্তর

অভিকের কর্মকান্ডের সাথে পাঠ্যপুস্তকের প্রহ্লাদ চরিত্রের সাদৃশ্য আছে। হিরণ্যকশিপু ছিলেন হরিবিদ্বেষী। কিন্তু তার পুত্র ছিলেন হরিভক্ত। তার নাম প্রহ্লাদ। অনেক চেষ্টা করেও রাজা হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদের হৃদয় থেকে হরিভক্তি দূর করতে পারেন না। পরে তাকে হত্যা করার নানা চেষ্টা করা হয়। পাহাড় থেকে ফেলে দিয়ে, বিষধর সর্পের প্রকোষ্ঠে নিক্ষেপ করে, হাতির পায়ের নিচে ফেলে, বিষমিশ্রিত অন্ন দিয়ে। কোনোভাবেই প্রহ্লাদকে হত্যা করা যায় না। শ্রীহরি তাকে সর্বাবস্থায় রক্ষা করেন। পরবর্তী সময় শ্রীহরি নৃসিংহ অবতার রূপে হিরণ্যকশিপুকে বধ করেন। উদ্দীপকে দেখা যায়, হরিভক্ত অভিক সবসময় শ্রী হরিকে ডাকে। সে সব কিছুর মধ্যই শ্রী হরিকে দেখতে পায়। কিন্তু অভিকের বাবা রাজীব নিজেকে ক্ষমতাবান মনে করে। অভিকের হরিভক্তিতে রাজীব রেগে গিয়ে তাকে বিভিন্ন উপায়ে মেরে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়। অভিক শ্রী হরির কৃপায় সকল বিপদ থেকে নিজেকে রক্ষা করে। এসব বিষয় প্রহ্লাদ চরিত্রের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, অভিকের কর্মকাণ্ড পাঠ্যপুস্তকের প্রহ্লাদের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে দিলীপের মধ্যে সততা গুণটির প্রতিফলন ঘটেছে। সবসময় সত্য কথা বলা এবং সৎপথে চলাকেই সততা বলে। আবার অন্য কারও জিনিস অন্যায়ভাবে গ্রহণ না করাও সততা। অন্য কাউকে ঠকানো বা না জানিয়ে তার জিনিস নেওয়া থেকে বিরত থাকা হচ্ছে সততা। সততা মানুষের চরিত্রের একটি বড় নৈতিক গুণ এবং ধর্মের অঙ্গ। সততার সাথে যে কোনো কাজ করলে সেই কাজে খুব সহজেই সফল হওয়া যায়। আর যারা সবসময় সত্য কথা বলে এবং সৎপথে চলে তাদের সমাজের সবাই ভালোবাসে এবং সম্মান করে। তাই আমাদের সবার উচিত নিজের মধ্যে সততার প্রসার ঘটানো। উদ্দীপকে দিলীপের মধ্যে সততা গুণটির প্রতিফলন লক্ষ করা যায়। কারণ একদিন সে বিদ্যালয়ের পাঠ শেষে বিকালে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগে টাকা ছিল, সাথে একটি পরিচয়পত্র। দিলীপ ব্যাগটি নিজে না নিয়ে মালিকের ঠিকানায় ব্যাগটি পৌঁছে দেয়। ব্যাগের মালিক টাকা পেয়ে খুবই খুশি হন। অর্থাৎ সে অন্য কারও জিনিস অন্যায়ভাবে গ্রহণ না করে প্রকৃত মালিককে তার জিনিস যথাযথভাবে বুঝিয়ে দেয়। তার এই কর্মকাণ্ডে সততার দৃষ্টান্ত প্রতিফলিত হয়। পরিশেষে বলা যায়, সততা একটি মহৎ গুণ। যা উদ্দীপকে বর্ণিত দিলীপের মধ্যে লক্ষ্য করা যায়।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।