জনির পরিণতি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনির কার্যকলাপে অধার্মিকের পরিচয় পাওয়া যায়। জনির পরিণতি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো-অধার্মিক ব্যক্তি কখনো সমাজের উন্নতি সাধন করতে পারে না। সে শুধু নিজেরই জীবনকে ধ্বংস করে না সমাজের অন্যান্য ব্যক্তিকেউ খারাপের দিকে নিয়ে যায়।অধার্মিক সবসময় অতৃপ্ত থাকেন বলে সর্বদাই বিষণ্ণ থাকেন। কাম তাকে তাড়িত করে, ক্রোধ তাকে উত্তেজিত করে, লোভ তাকে আকর্ষণ করে ও তার অধঃপতন ঘটায়। ইহলোকে তিনি কুকর্মে লিপ্ত থাকেন। কখনো কখনো কৃত কুকর্মের জন্য দণ্ডিত হন এবং দণ্ড ভোগ করেন। ধর্মশাস্ত্র অনুসারে কুকর্ম থেকে পাপ অর্জিত হয়। পাপ মৃত্যু পর্যন্ত ডেকে আনে। পাপী নরকযন্ত্রণা ভোগ করেন। নরকযন্ত্রণা ভোগের পর আবার তাকে পৃথিবীতে এসে মানবেতর প্রাণীরূপে জন্মগ্রহণ করতে হয়। জন্ম-নরকযন্ত্রণা-মৃত্যুর চক্রে তিনি কেবল আবর্তিত হতে থাকেন।পরিশেষে বলা যায়, জনির কর্মকাণ্ডের মাধ্যমেই নরকযন্ত্রণা ভোগ করবে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
জনির পরিণতি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর