গৌতমের বিশ্বাস "ধর্মের জয় অবশ্যম্ভাবী"- উক্তিটির যতার্থতা মূল্যায়ন করো।
উত্তর: গৌতমের বিশ্বাস "ধর্মের জয় অবশ্যম্ভাবী”- উক্তিটি যথার্থ। মনুসংহিতায় বলা আছে, ধর্ম নষ্ট হলে ধর্মই ধর্মনষ্টকারীকে বিনাশ করে। আর ধর্ম রক্ষিত হলে ধর্মই ধার্মিককে রক্ষা করে। ধর্মের জয় হয়। অর্ধমের ঘটে পরাজয়। ধার্মিক সাময়িকভাবে কষ্ট পেতে পারেন। কিন্তু পরিণামে ধর্মের জয় হয়। ধার্মিক শান্তি পান। উদ্দীপকে গৌতম ধার্মিক এবং ঈশ্বরভক্ত হওয়ার কারণে পিতার রোষানলে পড়েন। পিতা তাকে হত্যার চেষ্টা করেন। কিন্তু ঈশ্বরের অপার কৃপায় গৌতম প্রাণে বেঁচে যায়। ঠিক একইভাবে পিতৃরোষ থেকে রক্ষা পায় গল্পের প্রহ্লাদ। প্রতিবার তাকে ভগবান শ্রীহরি রক্ষা করেন। উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, ধার্মিক ব্যক্তিকে ঈশ্বর সর্বদা রক্ষা করেন। তাই বলা যায়, ধর্মের জয় অবশ্যসম্ভাবী।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
গৌতমের বিশ্বাস "ধর্মের জয় অবশ্যম্ভাবী"- উক্তিটির যতার্থতা মূল্যায়ন …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর