প্রলয়ের মধ্যে যে নৈতিক গুণটি প্রকাশ পেয়েছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: প্রলয়ের মধ্যে সততা গুণটি প্রকাশ পেয়েছে। এ গুণটি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো- লোভ ও মিথ্যা সততার সবচেয়ে বড়ো শত্রু। সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা, ভোগ-বিলাস, বিবেচনাহীন জৈবিক কামনা মানুষকে অসৎ পথে পরিচালিত করে। পাওয়া না পাওয়ার দ্বন্দ্বে মানুষ ভুল পথে পা বাড়ায়। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মানুষ বিবেকহীন অমানুষে পরিণত হয়। অপরদিকে মিথ্যা হলো মানবজীবনের তথা মনুষ্যত্বের অন্তরায়। মিথ্যা মানুষকে অমানুষে পরিণত হয়। একটি মিথ্যার আশ্রয় নিতে গিয়ে মানুষকে অসংখ্য মিথ্যার আশ্রয় নিতে হয়। মিথ্যা সততার পথে প্রধান বাধা। তাই এসব বিষয় থেকে নিজেকে দূরে রেখে সত্যের এবং সততার চর্চা করতে হবে। উদ্দীপকে প্রলয় বিশ্বস্ততার সাথে একটি কারখানায় চাকরি করেন। কারখানার মালিক তাকে বিশ্বাস করে সমস্ত আর্থিক দায়িত্ব তার উপর অর্পণ করে। গরীব হলেও সে কখনও বিশ্বাসের অমর্যাদা করেনি। তার এ সততা দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। সমাজের প্রতিটি মানুষ যদি তার মতো সততার আদর্শে দীক্ষিত হয়ে জেগে ওঠে তাহলে এসমাজের চেহারাটা পাল্টে যাবে। প্রলয়ের মতো মানুষই এ সমাজের অগ্রসেনানী। কারণ তাদের একমাত্র আদর্শ সততা।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
প্রলয়ের মধ্যে যে নৈতিক গুণটি প্রকাশ পেয়েছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর