অতুলের কর্মকাণ্ডে ধর্মপথের কোন ধারণাটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: অতুলের কর্মকাণ্ডে ধর্মপথের শিষ্টাচার ধারণাটি ফুটে উঠেছে। নম্র, ভদ্র বা শিষ্ট আচরণকে শিষ্টাচার বলে। শিষ্টাচার মনুষ্যত্বের অন্যতম প্রধান উপাদান। এ শিষ্টাচারের জন্যই মানুষ পশু-পাখি থেকে আলাদা। শিষ্টাচারের শিক্ষা মানুষকে বিনয়ী ও ভদ্র করে। শিষ্টাচারে উদ্বুদ্ধ ব্যক্তি কারও প্রতি অতিরিক্ত অনুরাগ কিংবা বিরাগ প্রদর্শন করে না। এছাড়াও গুরুজনদের পাশাপাশি সমবয়সিদের প্রতিও সে থাকে দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ। উদ্দীপকে দেখা যায়, অতুল খুবই নম্র ও ভদ্র। সে মাতা-পিতা, শিক্ষক ও গুরুজনদের প্রণাম জানায়। সমবয়সীদের শুভেচ্ছা জানাতে ভোলে না। ছোটদের প্রতি রয়েছে তার অগাধ স্নেহ। যা শিষ্টাচার ধারণার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, অতুলের কর্মকাণ্ডে শিষ্টাচার ধারণাটি ফুটে উঠেছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
অতুলের কর্মকাণ্ডে ধর্মপথের কোন ধারণাটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর