উদ্দীপকে কেশবের চারিত্রিক ধর্মীয় গুরুত্ব পঠিত পাঠ্যবইয়ের বিষয়বস্তুর আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে কেশবের চরিত্রে শিষ্টাচারের দিকটি ফুটে উঠেছে। সমাজে শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম। শিষ্টাচার আদর্শ জীবনের জন্য অপরিহার্য। নম্র, ভদ্র বা শিষ্ট আচরণই শিষ্টাচার। শিষ্টাচার মনুষ্যত্বের অন্যতম প্রধান উপাদান। এ গুণটি অর্জন করে মানুষ পশু থেকে আলাদা হতে পারে। শিষ্টাচারী ব্যক্তি কাউকে হেয় করে না, তিনি সকলকে সমানভাবে দেখেন। সমাজে উঁচু-নিচু, ধনী-গরিব এ সকল বিষয় তাকে প্রভাবিত করতে পারে না। তার কাছে সকলেই সমানরূপে শ্রদ্ধা ও ভালোবাসা লাভ করেন। পিতা-মাতা, পরিবারের লোকজন যেমন তার প্রিয় তেমনি আত্মীয় নয় এমন লোকও তার কাছে প্রিয় হিসেবে বিবেচিত। উদ্দীপকে কেশব পাড়ার সকলের সাথে ভালো সম্পর্ক রাখে। ছোটদেরকে ভালোবাসে এবং বড়দেরকে সম্মান করে। পরিবারের সকল গুরুজনকেও সে ভক্তিশ্রদ্ধা করে। তাই কেশবের দৃষ্টান্ত আমাদের স্মরণ করিয়ে দেয় যে, সমাজে শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকে কেশবের চারিত্রিক ধর্মীয় গুরুত্ব পঠিত পাঠ্যবইয়ের বিষয়বস্তুর…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর