অর্কর কাজটি পাঠ্যের কাঠুরিয়ার কাজের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: অর্কের কাজটি পাঠ্যের কাঠুরিয়ার কাজের আলোকে মূল্যায়ন করা হলো- একদিন এক কাঠুরিয়া বনে কাঠ কাটার সময় তার কুঠারটি অসাবধানতাবশত নদীর জলে পড়ে যায়। কুঠারের শোকে সে মনের দুঃখে কাঁদতে লাগল। এমন সময় জলের ভেতর থেকে জলদেবতা উঠে আসল এবং বিস্তারিত শুনে জলে ডুব দিল। এরপর একবার সোনার কুঠার এবং আর একবার রুপার কুঠার নিয়ে উঠল। দুবারই কাঠুরিয়া প্রত্যাখ্যান করল। তখন জলদেবতা লোহার কুঠারটি নিয়ে এলে সেটিকে সে তার নিজের বলে দাবি করল। এতে খুশি হয়ে জলদেবতা কাঠুরিয়াকে তিনটি কুঠারই দিলেন। সোনা ও রুপার কুঠার দুটি বিক্রি করে কাঠুরিয়ার দুঃখ লাঘব হলো।অর্ক রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। একদিন তার রিক্সায় ভুলবশত একটি টাকার ব্যাগ রেখে চলে যায়। অর্ক ব্যাগটি থানায় জমা দেয়। ব্যাগের মালিক থানা থেকে ব্যাগটি নেন এবং অর্কের সাথে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখানে অর্কের সততার প্রকাশ ঘটেছে।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
অর্কর কাজটি পাঠ্যের কাঠুরিয়ার কাজের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর