সজলের এ অবস্থার প্রতিকার ও প্রতিরোধের উপায়গুলো পাঠ্যবইয়ের আলোকে লেখ।
উত্তর: ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার মাধ্যমে সজলের মাদকাসক্তি প্রতিকার ও প্রতিরোধ করা সম্ভব। মাদকাসক্তির প্রতিকার ও প্রতিরোধের ক্ষেত্রে পারিবারিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এজন্য সজলের পরিবারের সকল সদস্যকে বোঝাতে হবে যে আমাদের দেহে আত্মারূপে ব্রহ্ম অবস্থান করছেন। তাই কোনোভাবেই দেহকে অপবিত্র করা যাবে না। হিন্দু ধর্মানুসারে মাদকাসক্তি ঘোরতর পাপসমূ হের অন্যতম। এ সব ধর্মীয় বিষয় সম্পর্কে জ্ঞান দান করে মাদকাসক্তির প্রতিকার ও প্রতিরোধ করা সম্ভব। সজলকে শুধু শাসন নয়, সচেতনও করতে হবে। তাকে ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। কেননা ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের আলোকে জীবন পবিত্র হয়। তাই বলা যায়, এসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সজলের মাদকাসক্তি প্রতিরোধ ও প্রতিকার করা সম্ভব।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
সজলের এ অবস্থার প্রতিকার ও প্রতিরোধের উপায়গুলো পাঠ্যবইয়ের আলোকে লেখ।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর