উদ্দীপকের বিজয় বাবুর চরিত্রের সাথে পাঠ্য বইয়ের কোন চরিত্রের মিল পাওয়া যায়? তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের বিজয় বাবুর চরিত্রের সাথে পাঠ্যবইয়ের হিরণ্যকশিপু চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়। সত্যযুগে দৈত্যদের রাজা ছিল হিরণ্যকশিপু। দৈত্যরা চিরকাল দেবতাদের প্রতি রুষ্ট ছিল। কিন্তু দেবতাবিদ্বেষী হিরণ্যকশিপুর ঘরেই জন্ম নিয়েছিলেন হরিভক্ত প্রহ্লাদ। দম্ভ ও কর্তৃত্বের জোরে হিরণ্যকশিপু নিজের হরিভক্ত পুত্রকে বারংবার মারতে উদ্যত হয়। কিন্তু সে এই পাপকার্যে সফল হয়নি। উদ্দীপকেও দেখা যায় বিত্তশালী ও শক্তিশালী রাজন নিজেকে সর্বময় ক্ষমতায় অধিকারী মনে করে। সৃষ্টিকর্তায় বিশ্বাস নেই বলে সে হরিভক্ত আপনজনকে বারবার মারার চেষ্টা করে। কিন্তু এতে সে সফল হয়নি। উপরের আলোচনা শেষে দেখা যায়, হিরণ্যকশিপু চরিত্রে যে সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান, বিজয় বাবুর মধ্যেও সেই একই বৈশিষ্ট্য লক্ষ করা যায়। তাই বলা যায়, বিজয় বাবুর চরিত্রটি পাঠ্যবইয়ের হিরন্যকশিপু চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
উদ্দীপকের বিজয় বাবুর চরিত্রের সাথে পাঠ্য বইয়ের কোন চরিত্রের মিল পাও…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর