শেয়ারFacebookWhatsApp

পাঠ্যের আলোকে কালুর মাতা-পিতার কাজটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর: কালুকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে তার মাতা-পিতার কাজটি যথার্থ হয়েছে। কালুকে একমাত্র পরিবার ও ধর্মীয় বিধিবিধানই পারে মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত রাখতে। কেননা পারিবারিক, ধর্মীয়, সংস্কৃতি ও নৈতিক মূ ল্যবোধ গোটা পরিবারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। মাদকাসক্তকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব পরিবারের। সন্তানদের কেবল শাসন নয় ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের আলোকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবারকে এমন শিক্ষা পোষণ করতে হবে যাতে পরিবারের সকল সদস্য ধূমপান ও মাদক গ্রহণের মতো অনৈতিক কাজ থেকে দূরে থাকে। পাশাপাশি ধর্মীয় শিক্ষা মাদকদ্রব্য সেবন থেকে দূরে রাখতে পারে। কারণ বিশ্বাস করতে হবে আমাদের এই দেহে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। এ কারণে মাদক গ্রহণের মাধ্যমে দেহকে অপবিত্র করা যাবে না। উদ্দীপকে দেখা যায়, কালু অসৎ সঙ্গের কবলে পড়ে মাদকে আসক্ত হয়ে পড়ে। কালুর মাতা-পিতা বিষয়টি জানতে পেরে কালুকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে। তাকে ধূমপান ও মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করে। এভাবে কালুর মাতা-পিতা কালুকে মাদকাসক্ত থেকে ফিরয়ে আনতে সক্ষম হন।

SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল

পাঠ্যের আলোকে কালুর মাতা-পিতার কাজটির যথার্থতা মূল্যায়ন কর।

উদ্দীপক

অতুল খুবই নম্র ও ভদ্র। সে মাতা-পিতা, শিক্ষক ও গুরুজনদের প্রণাম জানায়। সমবয়সীদের শুভেচ্ছা জানাতে ভোলে না। ছোটদের প্রতি রয়েছে তার অগাধ স্নেহ। অন্যদিকে, কালু অসৎ সঙ্গের কবলে পড়ে মাদকে আসক্ত হয়ে পড়ে। কালুর মাতা-পিতা বিষয়টি জানতে পেরে কালুকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে। তাকে ধূমপান ও মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করে। অবশেষে মাতা-পিতা কালুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হয়।

Mymensingh · 2023

উত্তর

প্রণামের প্রতিশব্দ নমস্কার।

উত্তর

ধর্মাধর্ম নির্ণয়ে বেদের পরেই স্মৃতিশাস্ত্রের স্থান। বেদের পরে কর্তব্য বা অকর্তব্য ধর্ম বা অধর্ম নির্ণয়ের জন্য রচিত গ্রন্থাবলিকে বলা হয় স্মৃতিশাস্ত্র। মনুসংহিতা, পরাশর সংহিতা, যাজ্ঞবন্ধ্য সংহিতা প্রভৃতি স্মৃতিশাস্ত্রের উল্লেখযোগ্য গ্রন্থ। ধর্মাধর্ম নির্ণয়ে স্মৃতিশাস্ত্রগুলো দ্বিতীয় প্রমাণ।

উত্তর

অতুলের কর্মকাণ্ডে ধর্মপথের শিষ্টাচার ধারণাটি ফুটে উঠেছে। নম্র, ভদ্র বা শিষ্ট আচরণকে শিষ্টাচার বলে। শিষ্টাচার মনুষ্যত্বের অন্যতম প্রধান উপাদান। এ শিষ্টাচারের জন্যই মানুষ পশু-পাখি থেকে আলাদা। শিষ্টাচারের শিক্ষা মানুষকে বিনয়ী ও ভদ্র করে। শিষ্টাচারে উদ্বুদ্ধ ব্যক্তি কারও প্রতি অতিরিক্ত অনুরাগ কিংবা বিরাগ প্রদর্শন করে না। এছাড়াও গুরুজনদের পাশাপাশি সমবয়সিদের প্রতিও সে থাকে দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ। উদ্দীপকে দেখা যায়, অতুল খুবই নম্র ও ভদ্র। সে মাতা-পিতা, শিক্ষক ও গুরুজনদের প্রণাম জানায়। সমবয়সীদের শুভেচ্ছা জানাতে ভোলে না। ছোটদের প্রতি রয়েছে তার অগাধ স্নেহ। যা শিষ্টাচার ধারণার সাথে মিল রয়েছে। তাই বলা যায়, অতুলের কর্মকাণ্ডে শিষ্টাচার ধারণাটি ফুটে উঠেছে।

উত্তর

কালুকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে তার মাতা-পিতার কাজটি যথার্থ হয়েছে। কালুকে একমাত্র পরিবার ও ধর্মীয় বিধিবিধানই পারে মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত রাখতে। কেননা পারিবারিক, ধর্মীয়, সংস্কৃতি ও নৈতিক মূ ল্যবোধ গোটা পরিবারের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। মাদকাসক্তকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব পরিবারের। সন্তানদের কেবল শাসন নয় ধর্মীয় সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের আলোকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবারকে এমন শিক্ষা পোষণ করতে হবে যাতে পরিবারের সকল সদস্য ধূমপান ও মাদক গ্রহণের মতো অনৈতিক কাজ থেকে দূরে থাকে। পাশাপাশি ধর্মীয় শিক্ষা মাদকদ্রব্য সেবন থেকে দূরে রাখতে পারে। কারণ বিশ্বাস করতে হবে আমাদের এই দেহে ঈশ্বর আত্মারূপে অবস্থান করেন। এ কারণে মাদক গ্রহণের মাধ্যমে দেহকে অপবিত্র করা যাবে না। উদ্দীপকে দেখা যায়, কালু অসৎ সঙ্গের কবলে পড়ে মাদকে আসক্ত হয়ে পড়ে। কালুর মাতা-পিতা বিষয়টি জানতে পেরে কালুকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে। তাকে ধূমপান ও মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন করে। এভাবে কালুর মাতা-পিতা কালুকে মাদকাসক্ত থেকে ফিরয়ে আনতে সক্ষম হন।
SSCহিন্দুধর্ম শিক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শেখর বাবু পিতার প্রতি একজন পুত্রের কর্তব্য সম্বন্ধে জানতে চায়। শেখর বাবু কোন গ্রন্থটি অধ্যয়ন করবেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উপনিষদ পাঠ করা হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলায় রামায়ণ রচনা করেন কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অসীম বয়সের তুলনায় অনেক খাটো। সে লম্বা হতে চায়। অসীম কোন আসনটি অনুশীলন করবে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বৃক্ষাসনের ফলে কোনটি হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বুড়ির ঘর পোড়ানো হয় কেন?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অসুর বিনাশী ভয়ঙ্করী দেবী কে?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আদ্যশ্রাদ্ধের পূর্ণ নাম কী?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাদকাসক্ত ব্যক্তির- i. শ্বাসকষ্ট হয় ii. চিন্তাশক্তি লোপ পায় iii. পরিবার শান্তিতে থাকে নিচের কোনটি সঠিক?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নাম সংকীর্তনের মাধ্যমে কী হয়?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি ধর্মানুষ্ঠান?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বেদের জ্ঞানকাণ্ড কোনটি?

Mymensingh · 2024

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।