প্রাপ্তি ধর্মাধর্ম নির্ণয়ের কোন প্রমাণের সাহায্যে সমস্যাটির সমাধান করেছিল? ব্যাখ্যা কর।
উত্তর: প্রাপ্তি ধর্মাধর্ম নির্ণয়ের তৃতীয় প্রমাণ তথা সদাচার প্রমাণের সাহায্যে সমস্যাটির সমাধান করেছিল। কোনো বিষয়ে বেদ ও স্মৃতিশাস্ত্র থেকে বাস্তবসম্মত উপদেশ না পাওয়া গেলে মহাপুরুষদের আচরণকে দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করতে হবে এবং সে পথেই চলতে হবে। আবহমান কাল ধরে অনুসৃত ও মহাপুরুষদের দ্বারা অনুশীলিত আচরণই সদাচার। ধর্মাধর্ম নির্ণয়ে সদাচার তৃতীয় প্রমাণ। উদ্দীপকে দেখা যায়, প্রাপ্তি একবার এক সমস্যায় পড়ে। সে বেদ ও স্মৃতিশাস্ত্রের সাহায্য নিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করে কিন্তু পারে না। শেষ পর্যন্ত একজন মহাপুরুষের আদর্শ অনুসরণ করে সমস্যাটি সমাধান করে, যা ধর্মাধর্ম নির্ণয়ের তৃতীয় প্রমাণের সাথে মিল রয়েছে।তাই বলা যায়, প্রাপ্তি ধর্মাধর্ম নির্ণয়ের তৃতীয় প্রমাণের সাহায্যে সমস্যাটির সমাধান করেছেন।
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
প্রাপ্তি ধর্মাধর্ম নির্ণয়ের কোন প্রমাণের সাহায্যে সমস্যাটির সমাধান …
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর