"ধর্মই ধার্মিককে রক্ষা করে"- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: "ধর্মই ধার্মিককে রক্ষা করে।" উক্তিটি যথার্থ। হিরণ্যকশিপু ছিলেন হরিবিদ্বেষী। কিন্তু তার পুত্র ছিলেন হরিভক্ত। তার নাম প্রহ্লাদ। অনেক চেষ্টা করেও রাজা হিরণ্যকশিপু পুত্র প্রহ্লাদের হৃদয় থেকে হরিভক্তি দূর করতে পারেন না। পরে তাকে হত্যা করার নানা চেষ্টা করা হয়। পাহাড় থেকে ফেলে দিয়ে, বিষধর সর্পের প্রকোষ্ঠে নিক্ষেপ করে, হাতির পায়ের নিচে ফেলে, বিষমিশ্রিত অন্ন দিয়ে। কোনোভাবেই প্রহ্লাদকে হত্যা করা যায় না। শ্রীহরি তাকে সর্বাবস্থায় রক্ষা করেন। পরবর্তী সময় শ্রীহরি নৃসিংহ অবতার রূপে হিরণ্যকশিপুকে বধ করেন। উদ্দীপকের সৌমেন ধার্মিক এবং ঈশ্বরভক্ত হওয়ার কারণে পিতার রোষানলে পড়েন। পিতা তাকে হত্যার চেষ্টা করেন। কিন্তু ঈশ্বরের অপার কৃপায় সৌমেন প্রাণে বেঁচে যায়। ঠিক একইভাবে পিতৃরোষ থেকে রক্ষা পায় গল্পের প্রহ্লাদ। প্রতিবার তাকে ভগবান শ্রীহরি রক্ষা করেন। ধর্মের জয় অবশ্যম্ভাবী। তাই উপর্যুক্ত আলোচনার আলোকে বলা যায়, “ধর্মই ধার্মিককে রক্ষা করে।"
SSC হিন্দুধর্ম শিক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিন্দুধর্ম শিক্ষা · সৃজনশীল
"ধর্মই ধার্মিককে রক্ষা করে"- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর