শেয়ারFacebookWhatsApp

প্রতীকী মুদ্রা কী?

উত্তর: যে মুদ্রার ধাতব মূল্য তার দৃশ্যমান মূল্যের চেয়ে কম থাকে তাকে প্রতীকী মুদ্রা বলে।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

প্রতীকী মুদ্রা কী?

উদ্দীপক

মালিহা ও রিয়া বান্ধবী। দুইজনই পড়াশোনা শেষ করে ভিন্ন দুটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন। মালিহার কর্মরত আর্থিক প্রতিষ্ঠানটি অর্থ জমাদানকারীকে চাওয়া মাত্র অর্থ ফেরত দিতে বাধ্য থাকে। তার প্রতিষ্ঠান সাধারণত স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে। অপরদিকে, রিয়ার কর্মরত আর্থিক প্রতিষ্ঠানটি স্বল্প সুদে পারস্পরিক সহায়তাকারী দলকে ঋণ প্রদান করে।

Barisal · 2025

উত্তর

যে মুদ্রার ধাতব মূল্য তার দৃশ্যমান মূল্যের চেয়ে কম থাকে তাকে প্রতীকী মুদ্রা বলে।

উত্তর

যে স্থগিত লেনদেন বলতে ভবিষ্যৎ দেনা-পাওনাকে নির্দেশ করে। এসব দেনা-পাওনার হিসাব-নিকাশ অর্থের মাধ্যমেই করা হয়। বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতিও ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন হয়। ব্যাংকে আমানত হিসেবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতেই ব্যাংক এসব ঋণপত্র প্রচলন করে। এভাবে অর্থ ঋণের স্থগিত লেনদেনের বাহন হিসেবে কাজ করে।

উত্তর

উদ্দীপকে রিয়া সমবায় ব্যাংক নামক আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন। সমবায়ের নীতিমালার ভিত্তিতে গঠিত এবং পরিচালিত ব্যাংককে সমবায় ব্যাংক বলে। পারস্পরিক সহায়তার ভিত্তিতে স্বল্প সুদে ঋণ প্রদান করাই সমবায় ব্যাংকের উদ্দেশ্য। সরকার ও দেশের সমবায়ীর যৌথ মালিকানায় পরিচালিত বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড। ব্যাংকটির শেয়ারের ৮৬% মালিক সমবায় প্রতিষ্ঠানগুলো এবং ১৪% সরকারের মালিকানায়। এ ব্যাংক দারিদ্র্য বিমোচন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সমবায় সমিতির সদস্যদের চাহিদা অনুযায়ী কৃষিঋণ প্রদান করে। এ ব্যাংক গ্রামীণ যুব ও যুব মহিলাদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম গ্রহণ করে। সরকারের 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের অংশীদার সমবায় ব্যাংক। উদ্দীপকে রিয়ার কর্মরত আর্থিক প্রতিষ্ঠানটি স্বল্প সুদে পারস্পরিক সহায়তাকারী দলকে ঋণ প্রদান করে। এক্ষেত্রে পারস্পরিক সহায়তাকারী দল বলতে সমবায়কে বোঝানো হয়েছে, যা সমবায় ব্যাংকের কার্যক্রমকে নির্দেশ করে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, রিয়া সমবায় ব্যাংক নামক আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন।

উত্তর

মালিহার কর্মরত আর্থিক প্রতিষ্ঠানটি হলো বাণিজ্যিক ব্যাংক। আর মালিহার কর্মরত আর্থিক প্রতিষ্ঠানটির তথা বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন- এ উক্তিটি সম্পূর্ণ সঠিক। বাণিজ্যিক ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা সাধারণ জনগণ, ব্যবসায়ী ও প্রতিষ্ঠান থেকে অল্প সুদে আমানত সংগ্রহ করে এবং সেই আমানতকে অধিক সুদে ঋণ হিসেবে প্রদান করে। এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংক তার আয় ও ব্যয়ের ভারসাম্য রেখে লাভবান হয়। অর্থাৎ, ব্যাংক আমানতকারীদের তাদের টাকা নির্দিষ্ট সময় ও শর্তে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু ঋণগ্রহীতাদের কাছ থেকে উচ্চ সুদ গ্রহণ করে এবং এ সুদ থেকে নিজেদের খরচ চালানোর পাশাপাশি অতিরিক্ত অর্থ উপার্জন করে। বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যক্রম মূলত ব্যবসায়িক ভিত্তিতে পরিচালিত হয়, যেখানে লাভের উদ্দেশ্য ছাড়া দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন। তারা বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নিজেদের সেবা ও কার্যক্রম উন্নত করতে হয় এবং লাভবান হতে হয়। অতএব, মুনাফা অর্জন বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্য ও প্রধান উদ্দেশ্য হিসেবে বিবেচিত হয়। এ মুনাফার মাধ্যমে ব্যাংক উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেবা বৃদ্ধি, নতুন শাখা প্রতিষ্ঠা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে। তাই মালিহার কর্মরত ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যকে কেন্দ্র করে পরিচালিত হয় এবং এটি তাদের ব্যবসায়িক সফলতার মূল চাবিকাঠি।
SSCঅর্থনীতিBarisal 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

প্রতীকী মুদ্রা কী? | Prosthuti