শেয়ারFacebookWhatsApp

প্রেক্ষাপট-১ এ নাফিসের প্রেরিত অর্থ বাংলাদেশে কোন ধরনের আয়ে যুক্ত হয়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে প্রেক্ষাপট-১ এ নাফিসের প্রেরিত অর্থ বাংলাদেশে জাতীয় আয় জিএনপি বা জিএনআইতে সম্পৃক্ত হবে। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন করা হয় তার বাজারমূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। মোট দেশজ উৎপাদনের সাথে নিট উপাদান আয় যোগ করে জাতীয় আয় পাওয়া যায়। নিট আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ শ্রম থেকে যা আয় করে এবং বিদেশি নাগরিকগণ বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে তার বিয়োগফলকে বোঝায়। অর্থাৎ এক্ষেত্রে বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় যোগ করতে হয় এবং বিদেশি নাগরিকদের আয় বিয়োগ করতে হবে। উদ্দীপকে প্রেক্ষাপট-১ এ মি. নাফিস ১০ বছর যাবত ইতালির একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন। তিনি প্রতি মাসে তার আয়ের একটি অংশ দেশে পাঠান। আর তার এ আয় বাংলাদেশের আয় হিসেবে গণ্য হবে। তার প্রেরিত অর্থ আমাদের জাতীয় আয় পরিমাপে জিএনপি বা জিএনআইতে সম্পৃক্ত হয়।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

প্রেক্ষাপট-১ এ নাফিসের প্রেরিত অর্থ বাংলাদেশে কোন ধরনের আয়ে যুক্ত হ…

উদ্দীপক

প্রেক্ষাপট-১: মি. নাফিস ইতালির একটি বেসরকারি কোম্পানিতে দশ বছর যাবত আইটি অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি প্রতি মাসে তার আয়ের একটি অংশ দেশে পাঠান। প্রেক্ষাপট-২: (i) লাভ-ক্ষতি (ii) মাধ্যমিক দ্রব্য (iii) দান-অনুদান (iv) সরকারি ঋণের সুদ ও (v) অবৈধ আয়।

Mymensingh · 2025

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার আর্থিক মূল্য থেকে মূলধন ব্যবহারজনিত অবচয় ব্যয় বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বলে।

উত্তর

প্রযুক্তি উপকরণের উৎপাদনশীলতা বৃদ্ধি করে মোট দেশজ উৎপাদন বাড়াতে সাহায্য করে। প্রযুক্তির ওপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে। প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে। যেমন- নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন ও দক্ষতার উন্নতি, নতুন মালামালের আবিষ্কার ইত্যাদি। প্রযুক্তি মূলত উৎপাদন উপকরণের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয়। ফলে একই সমান উৎপাদন উপকরণ দিয়ে অধিক উৎপাদন সম্ভব হয়।

উত্তর

উদ্দীপকে প্রেক্ষাপট-১ এ নাফিসের প্রেরিত অর্থ বাংলাদেশে জাতীয় আয় জিএনপি বা জিএনআইতে সম্পৃক্ত হবে। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন করা হয় তার বাজারমূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। মোট দেশজ উৎপাদনের সাথে নিট উপাদান আয় যোগ করে জাতীয় আয় পাওয়া যায়। নিট আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ শ্রম থেকে যা আয় করে এবং বিদেশি নাগরিকগণ বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে তার বিয়োগফলকে বোঝায়। অর্থাৎ এক্ষেত্রে বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় যোগ করতে হয় এবং বিদেশি নাগরিকদের আয় বিয়োগ করতে হবে। উদ্দীপকে প্রেক্ষাপট-১ এ মি. নাফিস ১০ বছর যাবত ইতালির একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত আছেন। তিনি প্রতি মাসে তার আয়ের একটি অংশ দেশে পাঠান। আর তার এ আয় বাংলাদেশের আয় হিসেবে গণ্য হবে। তার প্রেরিত অর্থ আমাদের জাতীয় আয় পরিমাপে জিএনপি বা জিএনআইতে সম্পৃক্ত হয়।

উত্তর

উদ্দীপকে প্রেক্ষাপট-২ এর বিষয়গুলো হলো জিডিপির হিসাব বহির্ভূত বিষয়। এগুলো জিডিপির অন্তর্ভুক্ত করা হলে সমস্যা হবে।নিচে এগুলো নিয়ে আলোচনা করা হলো- ১. লাভ ক্ষতি: মূলধনী লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে কখনো গণনা করা হয় না। কারণ সময় বিবর্তনে সম্পদের মূল্য পরিবর্তনজনিত লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। ২. মাধ্যমিক দ্রব্য : জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত দ্রব্য বিবেচিত হয়। চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের ভেতরেই মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা অন্তর্ভুক্ত হয়। এজন্য মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা জাতীয় আয় গণনার সময় বিবেচিত হয় না। ৩. দান-অনুদান: দান-অনুদান জাতীয় আয় গণনার সময় বিবেচনা করা হয় না। ৪. সরকারি ঋণের সুদ: সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় তা GDP-তে অন্তর্ভুক্ত হয় না। ৫. অবৈধ আয়: বেআইনি কাজ থেকে প্রাপ্ত আয় GDP গণনার ক্ষেত্রে বিবেচিত হয় না। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, উপরের বিষয়গুলো হলো জিডিপির হিসাব বহির্ভূত বিষয়। এগুলো জিডিপির অন্তর্ভুক্ত করা হলে সমস্যা হবে।
SSCঅর্থনীতি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।