প্রেক্ষাপট-২ এর বিষয়গুলো চিহ্নিত করে GDP পরিমাপে উক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হলে কোনো সমস্যা হবে কি? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে প্রেক্ষাপট-২ এর বিষয়গুলো হলো জিডিপির হিসাব বহির্ভূত বিষয়। এগুলো জিডিপির অন্তর্ভুক্ত করা হলে সমস্যা হবে।নিচে এগুলো নিয়ে আলোচনা করা হলো- ১. লাভ ক্ষতি: মূলধনী লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে কখনো গণনা করা হয় না। কারণ সময় বিবর্তনে সম্পদের মূল্য পরিবর্তনজনিত লাভ বা ক্ষতি জিডিপি গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। ২. মাধ্যমিক দ্রব্য : জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত দ্রব্য বিবেচিত হয়। চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের ভেতরেই মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা অন্তর্ভুক্ত হয়। এজন্য মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা জাতীয় আয় গণনার সময় বিবেচিত হয় না। ৩. দান-অনুদান: দান-অনুদান জাতীয় আয় গণনার সময় বিবেচনা করা হয় না। ৪. সরকারি ঋণের সুদ: সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় তা GDP-তে অন্তর্ভুক্ত হয় না। ৫. অবৈধ আয়: বেআইনি কাজ থেকে প্রাপ্ত আয় GDP গণনার ক্ষেত্রে বিবেচিত হয় না। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, উপরের বিষয়গুলো হলো জিডিপির হিসাব বহির্ভূত বিষয়। এগুলো জিডিপির অন্তর্ভুক্ত করা হলে সমস্যা হবে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
প্রেক্ষাপট-২ এর বিষয়গুলো চিহ্নিত করে GDP পরিমাপে উক্ত বিষয়গুলো অন্ত…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর