মুস্তাকের প্রেরণকৃত অর্থ জাতীয় আয় পরিমাপে কীভাবে সম্পৃক্ত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মুস্তাকের প্রেরণকৃত অর্থ রেমিট্যান্স হিসাবে এদেশের জাতীয় আয়ে জিএনপি বা জিএনআইতে সম্পৃক্ত হবে। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন করা হয় তার বাজারমূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। মোট দেশজ উৎপাদনের সাথে নিট উপাদান আয় যোগ করে জাতীয় আয় পাওয়া যায়। নিট আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ শ্রম থেকে যা আয় করে এবং বিদেশি নাগরিকগণ বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে তার বিয়োগফলকে বোঝায়। অর্থাৎ এক্ষেত্রে বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় যোগ করতে হয় এবং বিদেশি নাগরিকদের আয় বিয়োগ করতে হবে। উদ্দীপকে ইতালি প্রবাসী মুস্তাক বাংলাদেশের নাগরিক। সে প্রতি মাসে প্রচুর অর্থ দেশে পাঠায়। মুস্তাকের এ আয় বাংলাদেশের আয় হিসেবে গণ্য হবে। তার প্রেরিত অর্থ রেমিট্যান্স হিসেবে আমাদের জাতীয় আয় পরিমাপে জিএনপি বা জিএনআইতে সম্পৃক্ত হরে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
মুস্তাকের প্রেরণকৃত অর্থ জাতীয় আয় পরিমাপে কীভাবে সম্পৃক্ত হয়? ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর