মি. মিউ-এর আয় কি বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে? মতামত দাও।
উত্তর: মি. মিউ-এর আয় বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সময় বাদ দেওয়া হয়। তাই তার এ আয় জাতীয় আয়কে প্রভাবিত করবে না। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন করা হয় তার বাজারমূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। মূলত মোট জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারমূল্য এবং প্রবাসীদের আয়ের সমষ্টি থেকে দেশে কর্মরত বিদেশিদের আয় বাদ দেওয়ার পর অবশিষ্ট আর্থিক মূল্য। অর্থাৎ মোট জাতীয় আয় = (কোনো নির্দিষ্ট সময়ে 'দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারমূল্য + বিদেশে কর্মরত দেশীয়দের আয়) – দেশে কর্মরত বিদেশিদের আয়। উদ্দীপকে আমরা দেখি, মি. মিউ রাশিয়ার নাগরিক। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আছেন। তিনিও প্রতি মাসে তার দেশে টাকা পাঠান। এক্ষেত্রে তার আয় বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সময় প্রভাবিত করবে না। কেননা মি. মিউ বিদেশি নাগরিক। আর বিদেশি নাগরিকদের আয় জাতীয় আয় হিসাব করার সময় বাদ দিয়ে হিসাব করা হয়। সুতরাং দেখা যায়, মি. মিউ-এর আয় বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সময় প্রভাবিত করবে না।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
মি. মিউ-এর আয় কি বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে? মতামত দাও।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর