উদ্দীপকে 'A [গণিত] দ্বারা নির্দেশিত জাতীয় আয় পরিমাপের পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] দ্বারা নির্দেশিত জাতীয় আয় পরিমাপের পদ্ধতিটি হলো আয় পদ্ধতি। নিচে জাতীয় আয় পরিমাপের পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- আয় পদ্ধতিতে জাতীয় আয় হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ তথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এগুলোর প্রাপ্ত আয় হচ্ছে যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। অতএব, দেশে কোনো এক বছরে এসব উপাদানের আয় যথাক্রমে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফার যোগফলকে আয় পদ্ধতি অনুযায়ী সামগ্রিক আয় বলা হয়। সমীকরণের মাধ্যমে- [গণিত] যেখানে r, w, i ও p হলো যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা, [গণিত] সমষ্টি। উদ্দীপকে দেওয়া আছে 'A [গণিত] = খাজনা মজুরি সুদ মুনাফা। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের আয় যোগ করে জাতীয় আয় নির্ণয় করার কথা বলা আছে। এক্ষেত্রে উৎপাদনের এসব উপাদানের আয় যোগ করে জাতীয় আয় নির্ণয় করা হয় আয় পদ্ধতিতে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে 'A দ্বারা নির্দেশিত জাতীয় আয় পরিমাপের পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর