মি. [গণিত] এর আয় কি বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে মি. [গণিত] মালয়েশিয়ার নাগরিক হওয়ায় তার আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে না। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন করা হয় তার বাজারমূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে।মূলত মোট জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারমূল্য এবং প্রবাসীদের আয়ের সমষ্টি থেকে দেশে কর্মরত বিদেশিদের আয় বাদ দেওয়ার পর অবশিষ্ট আর্থিক মূল্য। অর্থাৎ মোট জাতীয় আয় [গণিত] কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারমূল্য [গণিত] বিদেশে কর্মরত দেশীয়দের আয়- দেশে কর্মরত বিদেশিদের আয়। উদ্দীপকে মালয়েশিয়ায় নাগরিক, মি. [গণিত] বাংলাদেশের একটি বেসরকারি সংস্থায় কর্মরত আছেন। তার আয় বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সময় প্রভাবিত করবে না। কেননা মি. [গণিত] বিদেশি নাগরিক। আর বিদেশি নাগরিকদের আয় জাতীয় আয় হিসাব করার সময় বাদ দিয়ে হিসাব করা হয়।সুতরাং দেখা যায়, মি. [গণিত] এর আয় বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সময় প্রভাবিত করবে না।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
মি. এর আয় কি বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে? তোমার মতামত দাও।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর

উত্তর
উত্তর