উদ্দীপকে উদ্ভাবিত 'বিনাধান-১০' জিডিপির কোন নির্ধারককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উদ্ভাবিত 'বিনাধান-১০' জিডিপির প্রযুক্তি নির্ধারককে নির্দেশ করে। জিডিপি বৃদ্ধিতে প্রযুক্তি নির্ধারকটির ভূমিকা অনস্বীকার্য। প্রযুক্তির ওপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে। প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে। যেমন- নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন ও দক্ষতার উন্নতি, নতুন মালামালের আবিষ্কার ইত্যাদি। উদাহরণস্বরূপ, কৃষি খাতে চিরায়ত বীজের পরিবর্তে উচ্চ ফলনশীল (উফশী) বীজ ব্যবহার করে ধানের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। একইভাবে উন্নত জাতের বীজ ব্যবহার করে লাউ, কুমড়া, ঢেঁড়স ইত্যাদি সবজির উৎপাদনও বেড়েছে। প্রযুক্তি মূলত উৎপাদনের উপকরণের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয়। ফলে একই সমান উৎপাদন উপকরণ দিয়ে অধিক উৎপাদন সম্ভব হয়। উদ্দীপকে বলা আছে, সম্প্রতি বাংলাদেশে উপকূলীয় এলাকার লবণাক্ত জমিতে চাষাবাদের জন্য 'বিনাধান-১০' নামে একটি ধানের বীজ উদ্ভাবিত হয়েছে। ফলে সেখানে অনাবাদী জমিতে এখন ধান চাষ হচ্ছে। এ উদ্ভাবিত বিষয়টি জিডিপির নির্ধারক প্রযুক্তিকে নির্দেশ করে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে উদ্ভাবিত 'বিনাধান-১০' জিডিপির কোন নির্ধারককে নির্দেশ করে? …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর