রিমনের দেশে টাকা পাঠানো জাতীয় আয়ের কোন ধারণার সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রিমনের দেশে টাকা পাঠানো জাতীয় আয়ের জিএনপি বা জিএনআইতে সম্পৃক্ত হবে। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন করা হয় তার বাজারমূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। মোট দেশজ উৎপাদনের সাথে নিট উপাদান আয় যোগ করে জাতীয় আয় পাওয়া যায়। নিট আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ শ্রম থেকে যা আয় করে এবং বিদেশি নাগরিকগণ বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে তার বিয়োগফলকে বোঝায়। অর্থাৎ এক্ষেত্রে বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় যোগ করতে হয় এবং বিদেশি নাগরিকদের আয় বিয়োগ করতে হবে। উদ্দীপকে রিমন 'X [গণিত] দেশে কর্মরত আছেন এবং প্রতি মাসেই উপার্জনের টাকা পরিবারের জন্য নিজ দেশে প্রেরণ করেন। রিমনের এ আয় রেমিটেন্স হিসেবে জাতীয় আয়ের জিএনপি বা জিএনআই ধারণার সাথে যুক্ত হবে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
রিমনের দেশে টাকা পাঠানো জাতীয় আয়ের কোন ধারণার সাথে সম্পৃক্ত? ব্যাখ্…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর