লিংকনের আয় বাংলাদেশের মোট জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হবে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: লিংকনের আয় বাংলাদেশের জাতীয় আয় পরিমাপের সময় বাদ দেওয়া হয়। কেননা সে বিদেশি নাগরিক হওয়ায় তার আয় বাংলাদেশের মোট জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে না। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন করা হয় তার বাজারমূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। মূলত মোট জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারমূল্য এবং প্রবাসীদের আয়ের সমষ্টি থেকে দেশে কর্মরত বিদেশিদের আয় বাদ দেওয়ার পর অবশিষ্ট আর্থিক মূল্য। অর্থাৎ মোট জাতীয় আয় [গণিত] কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারমূল্য [গণিত] বিদেশে কর্মরত দেশীয়দের আয় [গণিত] দেশে কর্মরত বিদেশিদের আয়। উদ্দীপকে আমরা দেখি, লিংকন যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি বাংলাদেশের একটি ফার্মে কর্মরত আছেন। তিনি তার আয়ের একটি অংশ পরিবারের জন্য দেশে পাঠান। এক্ষেত্রে তার আয় বাংলাদেশের মোট জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হবে না। কেননা লিংকন বিদেশি নাগরিক। আর বিদেশি নাগরিকদের আয় জাতীয় আয় হিসাব করার সময় বাদ দিয়ে হিসাব করা হয়। সুতরাং বলা যায়, লিংকনের আয় বাংলাদেশের মোট জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হবে না।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
লিংকনের আয় বাংলাদেশের মোট জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হবে কি? তোমার উত্তর…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর