শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক-২-এ জনাব আসলামের কারখানার হিসাব সঠিক হয়েছে কি? যুক্তিসহ বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপক-২-এ জনাব আসলামের কারখানার হিসাব সঠিক হয়নি।মূলত দ্বৈত গণনা সমস্যার কারণে তার কারখানার হিসাব সঠিক হয়নি। কারখানার আয় বা ব্যয় গণনার সময় অনেক সময় একই দ্রব্যের দাম দুইবার গণনার হিসাবে চলে আসে। এভাবে একই দ্রব্যের দাম দুই বার গণনা হলে যে সমস্যার উদ্ভব হয় তাকে দ্বৈত গণনা সমস্যা বলা হয়। '-এ সমস্যা সমাধানের জন্য কারখানার আয় বা ব্যয় গণনায় শুধু চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচিত হয়। কারণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের ভেতরেই মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবার মূল্য অন্তর্ভুক্ত হয়। চূড়ান্ত দ্রব্যের পরে আবার মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচনা করলে আয় বা ব্যয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনা (Double Counting) সমস্যা দেখা দেয়। এজন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দ্রব্যকে কারখানার আয় গণনার সময় বিবেচনা করা হয় না।উদ্দীপক-২ এ আসলামের কারখানার বাৎসরিক ব্যয় হিসাব করারসময় তিনি সুতার দাম ও কাপড়ের দাম দুটোই হিসাব করেন। কারখানার আয় বা ব্যয় গণনায় এই সমস্যাটি দ্বৈত গণনা সমস্যাকে নির্দেশ করে।তাই বলা যায়, উদ্দীপক-২-এ দ্বৈত গণনা সমস্যার কারণে জনাব আসলামের কারখানার হিসাব সঠিক হয়নি।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

উদ্দীপক-২-এ জনাব আসলামের কারখানার হিসাব সঠিক হয়েছে কি? যুক্তিসহ বিশ…

উদ্দীপক

উদ্দীপক-১ : ২০২০-২০২১ অর্থবছরে 'ক' দেশের ভোগ ব্যয় (C) ১২০ কোটি টাকা, বিনিয়োগ ব্যয় (I) ৮০ কোটি টাকা, সরকারি ব্যয় (G) ৭০ কোটি টাকা, আমদানি ব্যয় (M) ৫০ কোটি টাকা, রপ্তানি আয় (X) ৪০ কোটি টাকা।উদ্দীপক-২ : জনাব আসলামের একটি কারখানা আছে। উক্তকারখানায় প্রথমে তিনি সুতা ক্রয় করে এনে কাপড় তৈরি করেন। তারপর সেই কাপড় দিয়ে পোশাক তৈরি করে বাজারে বিক্রয় করেন। গত বছর তার কারখানার বাৎসরিক ব্যয় হিসাব করার সময় তিনি সুতার দাম ও কাপড়ের দাম দুটোই হিসাব করেন।

Dinajpur · 2024

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক আর্থিক বছরে কোনো দেশের নাগরিকরা যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা করে তার বাজারমূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় (GNI) বলে।

উত্তর

প্রযুক্তি উপকরণের উৎপাদনশীলতা বৃদ্ধি করে দেশজ উৎপাদন বাড়াতে সাহায্য করে। প্রযুক্তির ওপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে। প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে। যেমন- নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন ও দক্ষতার উন্নতি, নতুন মালামালের আবিষ্কার ইত্যাদি। প্রযুক্তি মূলত উৎপাদন উপকরণের উৎপাদনশীলতা বাড়িয়ে দেয়। ফলে একই সমান উৎপাদন উপকরণ দিয়ে অধিক উৎপাদন সম্ভব হয়।

উত্তর

উদ্দীপক-১-এ জিডিপি পরিমাপের ব্যয় পদ্ধতি নির্দেশ করে।ব্যয় পদ্ধতিতে জিডিপি হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিট রপ্তানিকে বোঝায়। অতএব ভোগ (C) + বিনিয়োগ (I) + সরকারি ব্যয় (G) + নিট রপ্তানি [= রপ্তানি (X) – আমদানি (M)] = মোট দেশজ উৎপাদন। সূত্রের সাহায্যে 'ক' দেশের জিডিপি নির্ণয় করা হলো- এখানে উদ্দীপকে দেওয়া আছে , ভোগ ব্যয় (C) = ১২০ কোটি টাকা। বিনিয়োগ ব্যয় (I) = ৮০ কোটি টাকা। সরকারি ব্যয় (G) = ৭০ কোটি টাকা। আমদানি ব্যয় (M) = ৫০ কোটি টাকা। রপ্তানি আয় (X) = ৪০ কোটি টাকা। অর্থাৎ ব্যায় পদ্ধতিতে জাতীয় আয় হবে। Y =C+I+G+ (X - M) = ১২০ + ৮০ + ৭০ + (৪০ - ৫০) = ২৭০ – ১০ ∴ Y = ২৬০ কোটি টাকা।

উত্তর

উদ্দীপক-২-এ জনাব আসলামের কারখানার হিসাব সঠিক হয়নি।মূলত দ্বৈত গণনা সমস্যার কারণে তার কারখানার হিসাব সঠিক হয়নি। কারখানার আয় বা ব্যয় গণনার সময় অনেক সময় একই দ্রব্যের দাম দুইবার গণনার হিসাবে চলে আসে। এভাবে একই দ্রব্যের দাম দুই বার গণনা হলে যে সমস্যার উদ্ভব হয় তাকে দ্বৈত গণনা সমস্যা বলা হয়। '-এ সমস্যা সমাধানের জন্য কারখানার আয় বা ব্যয় গণনায় শুধু চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচিত হয়। কারণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের ভেতরেই মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবার মূল্য অন্তর্ভুক্ত হয়। চূড়ান্ত দ্রব্যের পরে আবার মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচনা করলে আয় বা ব্যয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনা (Double Counting) সমস্যা দেখা দেয়। এজন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দ্রব্যকে কারখানার আয় গণনার সময় বিবেচনা করা হয় না।উদ্দীপক-২ এ আসলামের কারখানার বাৎসরিক ব্যয় হিসাব করারসময় তিনি সুতার দাম ও কাপড়ের দাম দুটোই হিসাব করেন। কারখানার আয় বা ব্যয় গণনায় এই সমস্যাটি দ্বৈত গণনা সমস্যাকে নির্দেশ করে।তাই বলা যায়, উদ্দীপক-২-এ দ্বৈত গণনা সমস্যার কারণে জনাব আসলামের কারখানার হিসাব সঠিক হয়নি।
SSCঅর্থনীতি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।