উদ্দীপকের ছক-ক-এর তথ্য ব্যবহার করে উপযুক্ত পদ্ধতির মাধ্যমে GDP-এর মান নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকের ছক-ক এর তথ্য ব্যবহার করে ব্যয় পদ্ধতির মাধ্যমে GDP এর মান নির্ণয় করা যায়। ব্যয় পদ্ধতিতে জিডিপি হলো কোনো নির্দিট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোেগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিট রপ্তানিকে বোঝায়। অতএব ভোগ (C) + বিনিয়োগ (I) + সরকারি ব্যয় (G)+ নিট রপ্তানি [= রপ্তানি (X) - আমদানি (M)] = মোট দেশজ উৎপাদন।এখানে উদ্দীপকে দেওয়া আছে,ভোগ ব্যয় (C) = ১০০ কোটি টাকা ।বিনিয়োগ (I)= ২৫০ কোটি টাকা ।সরকারি ব্যয় (G) = ২০০ কোটি টাকা ।আমদানি ব্যয় (M) = ৯০ কোটি টাকা।রপ্তানি আয় (X) = ৬০ কোটি টাকা।অর্থাৎ ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় হবে Y = C + I + G + (X - M) =১০০+২৫০+২০০+(৬০-৯০) =৫৫০-৩০ =৫২০ ∴ Y = ৫২০ কোটি টাকা।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের ছক-ক-এর তথ্য ব্যবহার করে উপযুক্ত পদ্ধতির মাধ্যমে GDP-এর ম…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর