উদ্দীপকের অন্তরা ও ফরিদার দেশে জিডিপি পরিমাপের পদ্ধতির মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের অন্তরার দেশে উৎপাদন পদ্ধতি এবং ফরিদার দেশে আয় পদ্ধতির মাধ্যমে জিডিপি পরিমাপ করা হয়। উভয় পদ্ধতির মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে। একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত। এসব খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। বাংলাদেশে অর্থনীতিকে ১৫টি খাতে বিভক্ত করা হয় এবং খাতওয়ারি উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয়। পরিশেষে ১৫টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। অন্যদিকে আয় পদ্ধতি অনুযায়ী জাতীয় আয় হলো উৎপাদন কাজে নিয়োজিত উৎপাদনের উপাদানগুলো একটি অর্থবছরে তাদের পারিতোষিক হিসেবে যে অর্থ আয় করে তার সমষ্টি। উৎপাদনের প্রধান উপাদানগুলো হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। অতএব একটি দেশ কোনো এক বছরে এসব উপাদানের আয়ের (যথাক্রমে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফা) যোগফলকে আয় পদ্ধতি অনুযায়ী সামগ্রিক আয় বলা হয়। অর্থাৎ Y = Er + Ew + ∑i + ∑ [গণিত] সমীকরণটি জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিকে নির্দেশ করে। উদ্দীপকে দেখা যায়, অন্তরার দেশে এক বছরের উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে জিডিপি নির্ধারণ করা হয়, যা উৎপাদন পদ্ধতিকে নির্দেশ করে। আবার ফরিদার দেশে উৎপাদনের মৌলিক উপকরণের প্রাপ্ত আয় যোগ করে জিডিপি নির্ধারণ করা হয়। যা জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, অন্তরা ও ফরিদার দেশে জিডিপি পরিমাপের পদ্ধতির মধ্যে পার্থক্য রয়েছে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের অন্তরা ও ফরিদার দেশে জিডিপি পরিমাপের পদ্ধতির মধ্যে তুলনাম…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর