শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের কোন পদ্ধতির উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতির উল্লেখ করা হয়েছে। নিচে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো-আয় পদ্ধতিতে জাতীয় আয় হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ তথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এগুলোর প্রাপ্ত আয় হচ্ছে যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। অতএব, দেশে কোনো এক বছরে এসব উপাদানের আয় যথাক্রমে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফার যোগফলকে আয় পদ্ধতি অনুযায়ী সামগ্রিক আয় বলা হয়। সমীকরণের মাধ্যমে- [গণিত] যেখানে r, w, i ও p হলো যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা, ∑ = সমষ্টি। উদ্দীপকে দেওয়া আছে মোট দেশজ উৎপাদন = ∑খাজনা + ∑মজুরি + Σসুদ + Σমুনাফা। এখানে, ∑ = সমষ্টি। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের আয় যোগ করে আয় নির্ণয় করার কথা বলা আছে । এক্ষেত্রে উৎপাদনের এসব উপাদানের আয় যোগ করে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতিটি আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতি। অতএব উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতির উল্লেখ করা হয়েছে।

SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · সৃজনশীল

উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের কোন পদ্ধতির উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মোট দেশজ উৎপাদন = ∑খাজনা + ∑মজুরি + ∑সুদ + ∑ মুনাফা।এখানে, ∑ = সমষ্টি।

Mymensingh · 2024

উত্তর

কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই মাথাপিছু জিডিপি।

উত্তর

দ্বৈত গণনা সমস্যা দূর করার জন্য জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচিত হয়। কারণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের ভেতরেই মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবার মূল্য অন্তর্ভুক্ত হয়। চূড়ান্ত দ্রব্যের পরে আবার মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা বিবেচনা করলে জাতীয় আয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনা সমস্যা দেখা দেয়। এজন্য মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবাকে জিডিপি গণনার সময় বিবেচনা করা হয় না।

উত্তর

উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতির উল্লেখ করা হয়েছে। নিচে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো-আয় পদ্ধতিতে জাতীয় আয় হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ তথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এগুলোর প্রাপ্ত আয় হচ্ছে যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। অতএব, দেশে কোনো এক বছরে এসব উপাদানের আয় যথাক্রমে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফার যোগফলকে আয় পদ্ধতি অনুযায়ী সামগ্রিক আয় বলা হয়। সমীকরণের মাধ্যমে- AI=Σr+Σw+Σi+Σp\mathrm{AI}=\Sigma \mathrm{r}+\Sigma \mathrm{w}+\Sigma \mathrm{i}+\Sigma \mathrm{p} যেখানে r, w, i ও p হলো যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা, ∑ = সমষ্টি। উদ্দীপকে দেওয়া আছে মোট দেশজ উৎপাদন = ∑খাজনা + ∑মজুরি + Σসুদ + Σমুনাফা। এখানে, ∑ = সমষ্টি। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের আয় যোগ করে আয় নির্ণয় করার কথা বলা আছে । এক্ষেত্রে উৎপাদনের এসব উপাদানের আয় যোগ করে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতিটি আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতি। অতএব উদ্দীপকে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতির উল্লেখ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'পদ্ধতিটি জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতি। এ পদ্ধতি ছাড়া আর উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা যায় বলে আমি মনে করি।মোট জাতীয় আয় মূলত তিনভাবে পরিমাপ করা যায়। যথা: উৎপাদনপদ্ধতি, আয় পদ্ধতি ও ব্যয় পদ্ধতি। অর্থাৎ জাতীয় আয় পরিমাপে আয় পদ্ধতি ছাড়াও আরও উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি রয়েছে।১. উৎপাদন পদ্ধতি: একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণখাতে বিভক্ত। এসব খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয় । বাংলাদেশে অর্থনীতিকে ১৫টি খাতে বিভক্ত করা হয় এবং খাতওয়ারি উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয়। পরিশেষে ১৫টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। ২. ব্যয় পদ্ধতি: এ পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিট রপ্তানিকে বোঝায়। অতএব, ভোগ + বিনিয়োগ + সরকারি ব্যয় + নিট রপ্তানি (= রপ্তানি আমদানি) = মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন বা Y = ΣΕ + ΣΙ + ΣG + Σ(X – M) এখানে C = ভোগ, I = বিনিয়োগ, G = সরকারি ব্যয়, (X – M) (রপ্তানি – আমদানি) = নিট রপ্তানি। এখানে, ∑ = সমষ্টি। সুতরাং দেখা যায়, উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি তথা আয় পদ্ধতি ছাড়া আরও উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা যায়।
SSCঅর্থনীতি
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

  • ঋণদান করা
  • বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা
  • অর্থ স্থানান্তর করা
  • আমানত গ্রহণ করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থেকে বৃত্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা পাচ্ছে এবং লেখা-পড়ার খরচ হিসেবে ব্যয় করছে। Q. রোমেলের পিছনে সরকারের এ ব্যয় কোন পদ্ধতিতে জাতীয় আয়ের পরিমাপ করা হয়?

Dinajpur · 2019

  • আয় পদ্ধতিতে
  • উৎপাদন পদ্ধতিতে
  • বিনিয়োগ পদ্ধতিতে
  • ব্যয় পদ্ধতিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিম্ন iii. পরিবহন ও সংরক্ষণ খরচ কম নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেল এবং ৪টি বিস্কুট কিনে একটির পর একটি খেয়ে সে তৃপ্তি অনুভব করলো। Q. মিনা তার ভোগকৃত প্রতিটি বিস্কুট থেকে পৃথক পৃথক তৃপ্তি লাভ করে। এক্ষেত্রে কোন যোগফলটি সর্বাধিক হবে?

Dinajpur · 2019

  • ১নং + ২নং বিস্কুট
  • ২নং + ৩নং বিস্কুট
  • ২নং + ৪ নং বিস্কুট
  • ৪নং + ১নং বিস্কুট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?

Dinajpur · 2019

  • পূর্ণ প্রতিযোগিতা
  • একচেটিয়া
  • অলিগোপলি
  • ডুয়োপলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?

Dinajpur · 2019

  • বস্তুগত দ্রব্য
  • অবস্তুগত দ্রব্য
  • উৎপাদিত সম্পদ
  • শক্তি সম্পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অভাব পূরণের উপকরণ বা সম্পদ-

Dinajpur · 2019

  • অল্প
  • পর্যাপ্ত
  • সীমিত
  • অসীম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?

Dinajpur · 2019

  • সমমুখী
  • সম্পর্কহীন
  • বিপরীতমুখী
  • ঊর্ধ্বমুখী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?

Dinajpur · 2019

  • অভাব
  • সম্পদ
  • চাহিদা
  • যোগান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?

Dinajpur · 2019

  • বিদেশ থেকে
  • শিল্প-কারখানা থেকে
  • কৃষি থেকে
  • উৎপাদিত উপকরণ থেকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন ii. কৃষির আধুনিকীকরণ iii. বৈদেশিক সাহায্য বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

Dinajpur · 2019

  • পাটের ব্যাগ
  • কাগজ
  • মাটির হাঁড়ি
  • বেতের ঝুড়ি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাণিজ্যিক ব্যাংকের প্রথম ও প্রধান কাজ কোনটি?মেধাবী অথচ দরিদ্র কৃষক পরিবারের সন্তান রোমেল। পরীক্ষায় ভালো ফলাফল করায় সরকার থবাংলাদেশের পোশাক তৈরিতে খরচ কম পড়ে কারণ- i. শ্রমিকের মজুরি কম ii. সুতার মান নিমউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: স্কুল থেকে ফেরার পথে মিনা একটি দোকানে গেলকোন বাজারে ফার্ম ও শিল্প একই অর্থে ব্যবহৃত হয়?ডাক্তারের সেবা ও উকিলের পরামর্শ কোনটির অন্তর্ভুক্ত?অভাব পূরণের উপকরণ বা সম্পদ-মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে কীরূপ সম্পর্ক থাকে?অর্থনীতি কোনটিকে কেন্দ্র করে গড়ে ওঠে?উন্নয়নশীল দেশের অধিকাংশ পণ্য কোথা থেকে আসে?আমাদের অর্থনৈতিক অবস্থাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজন- i. দ্রুত শিল্পায়ন iক্ষুদ্র শিল্পে উৎপাদিত দ্রব্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।