উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি ছাড়া আর কোন কোন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা যায় বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'পদ্ধতিটি জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতি। এ পদ্ধতি ছাড়া আর উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা যায় বলে আমি মনে করি।মোট জাতীয় আয় মূলত তিনভাবে পরিমাপ করা যায়। যথা: উৎপাদনপদ্ধতি, আয় পদ্ধতি ও ব্যয় পদ্ধতি। অর্থাৎ জাতীয় আয় পরিমাপে আয় পদ্ধতি ছাড়াও আরও উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি রয়েছে।১. উৎপাদন পদ্ধতি: একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণখাতে বিভক্ত। এসব খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয় । বাংলাদেশে অর্থনীতিকে ১৫টি খাতে বিভক্ত করা হয় এবং খাতওয়ারি উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয়। পরিশেষে ১৫টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। ২. ব্যয় পদ্ধতি: এ পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিট রপ্তানিকে বোঝায়। অতএব, ভোগ + বিনিয়োগ + সরকারি ব্যয় + নিট রপ্তানি (= রপ্তানি আমদানি) = মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন বা Y = ΣΕ + ΣΙ + ΣG + Σ(X – M) এখানে C = ভোগ, I = বিনিয়োগ, G = সরকারি ব্যয়, (X – M) (রপ্তানি – আমদানি) = নিট রপ্তানি। এখানে, ∑ = সমষ্টি। সুতরাং দেখা যায়, উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি তথা আয় পদ্ধতি ছাড়া আরও উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা যায়।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি ছাড়া আর কোন কোন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ ক…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর