সায়ানের দেশের GDP নির্ণয় করার সময় কোন উপাদানগুলো বিবেচনা করা হয় না? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সায়ানের দেশের GDP নির্ণয় করার সময় যে উপাদানগুলো বিবেচনা করা হয় না তা বিশ্লেষণ করা হলো-১. মূলধনি লাভ-ক্ষতি: মূলধনি লাভ বা ক্ষতি জিডিপি গণনারক্ষেত্রে কখনো গণনা করা হয় না। কারণ সময় বিবর্তনে সম্পদের মূল্য পরিবর্তনজনিত লাভ বা ক্ষতি GDP গণনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে না। তাছাড়া এ লাভ-ক্ষতি শুধু কাগজ কলমে লিপিবদ্ধ করা হয়।মাধ্যমিক দ্রব্য ও সেবা: জাতীয় আয় গণনায় শুধু চূড়ান্ত দ্রব্যবিবেচিত হয়। চূড়ান্ত পর্যায়ের দ্রব্যের ভেতরেই মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবা অন্তর্ভুক্ত হয়। এজন্য মাধ্যমিক পর্যায়ের দ্রব্য ও সেবাজাতীয় আয় গণনার সময় বিবেচিত হয় না।৩. বিনামূল্যে ব্যবহৃত দ্রব্য ও সেবা: জিডিপি গণনায় বিনামূল্যেব্যবহৃত দ্রব্য ও সেবা গণনা করা হয় না। যেমন- মায়ের আদর, স্ত্রীর রান্নাবান্না ইত্যাদির মূল্য।৪. অতীতে উৎপাদিত পণ্য ও লেনদেন বিবেচ্য নয়: যে বছরের জিডিপি গণনা করা হয়, তার পূর্বের কোনো বছরের উৎপাদন আলোচ্য বছরের মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হয় না।৫. সরকারি ঋণের সুদ: সরকারি ঋণের বিপরীতে যে সুদ দেওয়া হয় তা GDP-তে অন্তর্ভুক্ত হয় না।৬.বেআইনি কাজ: বেআইনি কাজ থেকে প্রাপ্ত আয় GDP গণনার ক্ষেত্রে বিবেচিত হয় না। উপরিউক্ত আলোচনার শেষে বলা যায়, উপরের বিষয়গুলো জিডিপি গণনার অন্তর্ভুক্ত হয় না।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
সায়ানের দেশের GDP নির্ণয় করার সময় কোন উপাদানগুলো বিবেচনা করা হয় না?…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর