উদ্দীপকের 'A [গণিত] অংশ GDP পরিমাপের কোন পদ্ধতিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] অংশ GDP পরিমাপের আয় পদ্ধতিকে নির্দেশ করে। নিচে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- আয় পদ্ধতিতে জাতীয় আয় হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ তথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এগুলোর প্রাপ্ত আয় হচ্ছে যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। অতএব, দেশে কোনো এক বছরে এসব উপাদানের আয় যথাক্রমে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফার যোগফলকে আয় পদ্ধতি অনুযায়ী সামগ্রিক আয় বলা হয়। সমীকরণের মাধ্যমে- [গণিত] যেখানে r, w, i ও p হলো যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা, [গণিত] সমষ্টি।উদ্দীপকে দেওয়া আছে A = খাজনা মজুরি + সুদ + মুনাফা। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠনের আয় যোগ করে আয় নির্ণয় করার কথা বলা আছে। এক্ষেত্রে উৎপাদনের এসব উপাদানের আয় যোগ করে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতিটি আয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের পদ্ধতি। অতএব বলা যায়, উদ্দীপকের 'A [গণিত] অংশ GDP পরিমাপের আয় পদ্ধতিকে নির্দেশ করে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকের 'A অংশ GDP পরিমাপের কোন পদ্ধতিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর