উদ্দীপকে ১নং ও ২নং পদ্ধতিতে পরিমাপকৃত একই হবে না ভিন্ন ভিন্ন হবে? উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে ১নং পদ্ধতি হলো উৎপাদন পদ্ধতি এবং ২নং পদ্ধতি হলো আয় পদ্ধতি। এ দুটি পদ্ধতির মাধ্যমে পরিমাপকৃত জিডিপি একই হবে। একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত। এসব খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। বাংলাদেশে অর্থনীতিকে ১৫টি খাতে বিভক্ত করা হয় এবং খাতওয়ারি উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয়। পরিশেষে ১৫টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়।আয় পদ্ধতি অনুযায়ী জাতীয় আয় হলো উৎপাদন কাজে নিয়োজিত উৎপাদনের উপাদানগুলো একটি অর্থবছরে তাদের পারিতোষিক হিসেবে যে অর্থ আয় করে তার সমষ্টি। উৎপাদনের প্রধান উপাদানগুলো হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। অতএব একটি দেশ কোনো এক বছরে এসব উপাদানের আয়ের (যথাক্রমে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফা) যোগফলকে আয় পদ্ধতি অনুযায়ী সামগ্রিক আয় বলা হয়। অর্থাৎ Y = ∑r + Ew + ∑i + Σ [গণিত] সমীকরণটি জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিকে নির্দেশ করে। উপরিউক্ত দুটি পদ্ধতিতে পরিমাপকৃত মোট দেশজ উৎপাদন মোটামুটি কাছাকাছি হলে পরিমাপ সঠিক হয়েছে বলে ধরা হয়। গণনা বা হিসাবের ত্রুটি-বিচ্যুতির কারণে খানিকটা পার্থক্য হতে পারে তবে প্রকৃত অর্থে তা একই ফলাফল বহন করে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে ১নং ও ২নং পদ্ধতিতে পরিমাপকৃত একই হবে না ভিন্ন ভিন্ন হবে? উ…
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর