আবুল হাশেমের প্রেরিত অর্থ বাংলাদেশের জাতীয় আয়ের কোন ধারণার অন্তর্ভুক্ত হবে? ব্যাখ্যা করো।
উত্তর: আবুল হাশেমের প্রেরিত অর্থ মোট জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিই হলো মোট জাতীয় আয়। জাতীয় আয় হিসাব করার সময় মোট দেশজ উৎপাদনের (GDP) সাথে নিট উপাদান আয় যোগ করতে হয়। এক্ষেত্রে নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এ দুয়ের বিয়োগফলকে বুঝায়।উদ্দীপকে দেখা যায়, আবুল হাশেম বাংলাদেশের নাগরিক। তিনি বহুদিন ধরে ওমানে অবস্থান করেন। সেখানে তার একটি দোকান রয়েছে। দোকান থেকে যা আয় করেন তার একটি অংশ তিনি দেশে প্রেরণ করেন। এটি মূলত জিএনআই হিসেবে আমাদের দেশের জাতীয় আয়ের (জিএনআই) সাথে যুক্ত হয়। সুতরাং বলা যায়, আবুল হাশেমের প্রেরিত অর্থ এদেশের জাতীয় আয় পরিমাপ করার সময় জিএনআই হিসেবে যোগ হয়।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
আবুল হাশেমের প্রেরিত অর্থ বাংলাদেশের জাতীয় আয়ের কোন ধারণার অন্তর্ভু…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর