রিচার্ডের আয় আমাদের দেশে যে ধরনের আয়ের অন্তর্গত সেটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রিচার্ডের আয় আমাদের দেশে GDP (জিডিপি)-তে অন্তর্ভুক্ত হবে। জিডিপি বলতে একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এর বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে বুঝায়।জিডিপিতে একটি দেশের অভ্যন্তরীণ আয় এবং দেশের অভ্যন্তরে বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয় কিন্তু দেশীয় নাগরিক যারা প্রবাসে থাকে তাদের উপার্জিত অর্থ GDP তে অন্তর্ভুক্ত হয় না। মোট কথা দেশের অভ্যন্তরে দেশীয় ও বিদেশিদের অবদানকেই GDP (জিডিপি)-তে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। উদ্দীপকে কানাডার নাগরিক রিচার্ড বাংলাদেশে স্থাপিত প্রতিষ্ঠান পরিচালনা করে প্রচুর অর্থ উপার্জন করে, যা দেশের অভ্যন্তরে বিদেশিদের আয় হিসেবে গণ্য হয়। যার কারণে এ আয়কে জিডিপিতে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
রিচার্ডের আয় আমাদের দেশে যে ধরনের আয়ের অন্তর্গত সেটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর