জনাব নাজিমের প্রেরিত অর্থ বাংলাদেশের জাতীয় আয় পরিমাপে কীভাবে সম্পৃক্ত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব নাজিমের প্রেরিত অর্থ রেমিট্যান্স হিসেবে জাতীয় আয়ের অন্তর্ভুক্ত হবে। কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত একটি আর্থিক বছরে) কোনো দেশের নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। GNI হিসাব করার সময় মোট দেশজ উৎপাদনের (GDP) সঙ্গে নিট উপাদান আয় যোগ করতে হয়। নিট উপাদান আয় বলতে একটি দেশের নাগরিকরা বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশী নাগরিকরা আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এ দুয়ের বিয়োগফলকে বোঝায়। উদ্দীপকে দেখা যায়, জনাব নাজিম বাংলাদেশের নাগরিক। তিনি দীর্ঘ ১০ বছর যাবৎ বিদেশে কর্মরত আছেন। তিনি প্রতিমাসে তার আয়ের বেশ কিছু অংশ দেশে পাঠিয়ে দেন। ঐ অর্থ রেমিটেন্স হিসেবে এ দেশের জাতীয় আয়ের সাথে যুক্ত হয়। সুতরাং বলা যায়, এদেশের জাতীয় আয় পরিমাপ করার সময় জনাব নাজিমের পাঠানো অর্থ রেমিটেন্স হিসেবে যোগ হয়।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
জনাব নাজিমের প্রেরিত অর্থ বাংলাদেশের জাতীয় আয় পরিমাপে কীভাবে সম্পৃক…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর