মি. ইয়ানের আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: মি. ইয়ানের আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করে না; তবে অর্থনৈতিক উন্নয়নকে অনেকাংশে প্রভাবিত করে। মোট জাতীয় আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারমূল্য এবং বিদেশে কর্মরত তথা প্রবাসীদের আয়ের সমষ্টি থেকে দেশে কর্মরত বিদেশিদের আয় বাদ দেওয়ার পর অবশিষ্ট আর্থিক মূল্য। সুতরাং মোট জাতীয় আয় = কোনো নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য + বিদেশে কর্মরত দেশীয়দের আয় দেশে কর্মরত বিদেশিদের আয়।উদ্দীপকে দেখা যায়, চীনের নাগরিক মি. ইয়ান বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে নিযোজিত ছিলেন। নিজের আয়ের একটি বৃহৎ অংশ তিনি চীনে পাঠান। এ কারণে মি. ইয়ান-এর আয় বাংলাদেশের GNI-তে অন্তর্ভুক্ত হয় না বরং চীনের GNI -তে যুক্ত হয়। অর্থাৎ তার আয় এদেশের জাতীয় আয় বৃদ্ধিতে ভূমিকা রাখে না। তবে বিদেশিদের আয় (বিনিয়োগ ও শ্রম থেকে আয়) বিবেচ্য দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। এটি পরবর্তী সময়ে দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশীয় নাগরিকদের আয় বৃদ্ধি করে। মি. ইয়ান চীনের নাগরিক হওয়ায় তার আয় বাংলাদেশের জিডিপি (Gross Domestic Product বা GDP)-তে অন্তর্ভুক্ত হয়। সুতরাং বলা যায়, মি. ইয়ান-এর আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে প্রভাবিত করে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
মি. ইয়ানের আয় বাংলাদেশের জাতীয় আয়কে প্রভাবিত করবে কি? উত্তরের সপক্ষ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর