উদ্দীপক-২ এ উল্লিখিত আনিছ সাহেবের ক্রয়কৃত কারখানাটির মূল্য জিডিপিতে অন্তর্ভুক্ত হবে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দপিক-২ এ উল্লিখিত আনিছ সাহেবের ক্রয়কৃত কারখানাটির মূল্য জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। যে বছরের জিডিপি গণনা করা হয়, তার পূর্বের কোনো বছরের উৎপাদন ঐ আলোচ্য বছরের মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত হয় না। যেমন- পুরাতন গাড়ি, পুরাতন বাড়ি বা ফ্ল্যাট ক্রয়। এসব দ্রব্য যে বছর উৎপাদিত হয়েছে ঐ বছরের জিডিপির মাধ্যে এসবের মূল্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি পুনরায় হিসাব করলে এক বছরের আয় আরেক বছরের আয়ের মধ্যে ঢুকে যাওয়ার সমস্যা দেখা দেয়। অনুরূপভাবে স্টক, বন্ড, কাগজি লেনদেন জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হয় না।উদ্দীপকে দেখা যায়, আনিস সাহেব একটি বন্ধ কারখানা ক্রয় করেন। এই কারখানাটি অতীতে উৎপাদিত হয়েছে ঐ বছরের জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তাই বলা যায়, আনিছ সাহেবের ক্রয়কৃত কারখানাটি জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপক-২ এ উল্লিখিত আনিছ সাহেবের ক্রয়কৃত কারখানাটির মূল্য জিডিপিতে…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর