যদি দেশে অবস্থানরত বিদেশিদের আয় দ্বিগুণ হয় তাহলে জাতীয় আয় কি একই থাকবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
উত্তর: দেশে অবস্থানরত বিদেশিদের আয় দ্বিগুণ হলে জাতীয় আয় হ্রাস পাবে। একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল নাগরিক কর্তৃক উপার্জিত আয়কে মোট জাতীয় আয় বলে। মোট জাতীয় আয় = নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য + বিদেশে কর্মরত দেশীয়দের আয়- দেশে কর্মরত বিদেশিদের আয়।উদ্দীপকে A দেশের মোট ভোগ ব্যয় ৫০০ কোটি টাকা, মোট বিনিয়োগ ব্যয় ১০০ কোটি টাকা, মোট সরকারি ব্যয় ৫০ কোটি টাকা। প্রবাসে কর্মরত দেশীয়দের আয় ২০ কোটি টাকা এবং দেশে কর্মরত বিদেশিদের আয় ১০ কোটি টাকা। A দেশের জিডিপি = ভোগ ব্যয় + বিনিয়োগ ব্যয় + সরকারি ব্যয় = (৫০০ + ১০০ + ৫০) কোটি টাকা= ৬৫০ কোটি টাকা। মোট জাতীয় আয় = মোট দেশজ উৎপাদন + নিট উপাদান আয়= ৬৫০ কোটি + (২০ কোটি – ১০ কোটি)= ৬৬০ কোটি টাকা। দেশে অবস্থানরত বিদেশিদের আয় দ্বিগুণ হলে,মোট জাতীয় আয় = ৬৫০ + ২০ – (১০ × ২) কোটি টাকা= ৬৫০ কোটি টাকা। গাণিতিকভাবে দেখা যায়, দেশে অবস্থানরত বিদেশিদের আয় ১০ কোটি থাকাকালীন জাতীয় আয় ৬৬০ কোটি টাকা। বিদেশিদের আয় দ্বিগুণ হলে তা ৬৫০ কোটি হয়ে যায়। সুতরাং, দেশে অবস্থানরত বিদেশিদের আয় দ্বিগুণ হলে জাতীয় আয় হ্রাস পায়।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
যদি দেশে অবস্থানরত বিদেশিদের আয় দ্বিগুণ হয় তাহলে জাতীয় আয় কি একই থা…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর