'ক' দেশে [গণিত] নির্ণয়ে যে নির্ধারকসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' দেশের [গণিত] নির্ণয়ে যে নির্ধারকসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো- ১. ভূমি ও প্রাকৃতিক সম্পদ: মোট দেশজ উৎপাদন ভূমি ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভর করে। প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত ব্যবহার সম্ভব হলে এবং কৃষি পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উর্বর ভূমি থাকলে দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে ভূমি ও প্রাকৃতিক সম্পদ জিডিপি-এর নির্ধারক। ২. শ্রম: যেকোনো দেশে মোট দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক হলো শ্রম। দক্ষ ও কর্মক্ষম শ্রম মোট দেশজ উৎপাদন বৃদ্ধির সহায়ক। শ্রমিক যদি প্রযুক্তির ব্যবহার জানে এবং প্রশিক্ষণপ্রাপ্ত হয় তবে মোট দেশজ উৎপাদন বৃদ্ধির সহায়ক হবে। ৩. মূলধন: মূলধন মোট দেশজ উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ নির্ধারক। আজকের উন্নত দেশসমূহে মোট দেশজ উৎপাদন বৃদ্ধির মূলে মূলধন কাজ করে। সুতরাং মোট দেশজ উৎপাদন জিডিপির একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। ৪. প্রযুক্তি: প্রযুক্তির ওপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে। প্রযুক্তির উন্নয়ন নানাভাবে হতে পারে। যেমন- নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন ও দক্ষতার উন্নতি। নতুন মালামালের আবিষ্কার ইত্যাদি। ৫. সচলতা: একটি অর্থনীতিতে পিছিয়ে পড়া বা অবনতিশীল অর্থনৈতিক কার্যকলাপ থেকে সম্পদ সরিয়ে নতুন প্রসারমাণ অতনৈতিক কার্যকলাপে সম্পদ ব্যবহার করার ক্ষমতার ওপর এর মোট দেশজ উৎপাদন নির্ভর করে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
'ক' দেশে নির্ণয়ে যে নির্ধারকসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা ত…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর

উত্তর
উত্তর
উত্তর