উদ্দীপকে শিক্ষক GDP নির্ণয়ের কোন পদ্ধতি নিয়ে আলোচনা করলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শিক্ষক [গণিত] নির্ণয়ের আয় পদ্ধতি নিয়ে আলোচনা করলেন। নিচে জাতীয় আয় পরিমাপের পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো-আয় পদ্ধতিতে জাতীয় আয় হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণসমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ তথা ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এগুলোর প্রাপ্ত আয় হচ্ছে যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। অতএব মোট দেশজ উৎপাদন [গণিত] খাজনা [গণিত] মজুরি [গণিত] সুদ মুনাফা। এখানে, [গণিত] সমষ্টি।অর্থাৎ, দেশে কোনো এক বছরে এসব উপাদানের আয় যথাক্রমে মোট খাজনা, মোট মজুরি, মোট সুদ ও মোট মুনাফার যোগফলকে আয় পদ্ধতি অনুযায়ী সামগ্রিক আয় বলা হয়। উদ্দীপকে অর্থনীতির শিক্ষক শ্রেণীকক্ষে উৎপাদনের উপকরণসমূহ থেকে যে আয় পাওয়া যায় তার সমষ্টি থেকে [গণিত] পরিমাপ করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করলেন। এক্ষেত্রে উৎপাদনের এসব উপাদানের আয় যোগ করে জাতীয় আয় নির্ণয় করা হয় আয় পদ্ধতিতে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে শিক্ষক GDP নির্ণয়ের কোন পদ্ধতি নিয়ে আলোচনা করলেন? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর