উদ্দীপকের তথ্য ছক-১ গ্রিক সভ্যতার ধর্মীয় বিশ্বাসের দিকটি নির্দেশ করে।
উদ্দীপকে উল্লিখিত জিউস, অ্যাপোলো, পোসিডন ও এথেনা গ্রিকদের দেব-দেবীর নাম। এটি দ্বারা প্রাচীন গ্রিক সভ্যতার ধর্মীয় বিশ্বাস বোঝানো হয়েছে। প্রাচীন গ্রিকরা বারোটি দেব-দেবীর পূজা করত। বিভিন্ন প্রাকৃতিক শক্তির পূজা ছাড়াও তারা বীরযোদ্ধাদের পূজা করত। গ্রিকদের প্রধান দেবতা ছিলেন জিউস (আকাশ ও বজ্রের দেবতা)। তার স্ত্রী হেরা ছিলেন বাড়ির (বিবাহ ও পরিবার) দেবী। সূর্যদেবতা অ্যাপোলো জীবন ও সংগীতের দেবতা হিসেবেও পরিচিত ছিলেন। চিরকুমারী এথেনা ছিলেন জ্ঞান ও বায়ুর দেবী। এছাড়া অন্যান্য গ্রিক দেব-দেবীর মধ্যে উল্লেখযোগ্য হলেন শিকারের দেবী আর্থেমিস, দেবতার দূত হার্মিস ও প্রেমের দেবী আফ্রোদিতি। জিউসের দুই ভাইও দেবতা হিসেবে বিবেচিত হতেন। এদের একজন সমুদ্র দেবতা পসেইডন ও পাতাল দেবতা হেডিস। গ্রিক পুরোহিতরা ধর্মমন্দিরকে কেন্দ্র করে ধর্মীয় কার্যক্রম পরিচলনা করতেন।রাষ্ট্রের সহযোগিতা ও পুরোহিতদের প্রভাবে এ সময় গ্রিসে অনেকগুলো দৃষ্টিনন্দন মন্দির তৈরি হয়েছিল। এসব মন্দিরে অনেক সুনির্মিত মূর্তি রাখা হতো এবং প্রার্থনা ও জাঁকজমকপূর্ণ পূজা-অর্চনা চলত।