উদ্দীপকে আরাফাত ও তার দল যে বিশ্ব সভ্যতা নিয়ে গবেষণা করে তার রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আরাফাত ও তার দল যে বিশ্ব সভ্যতা নিয়ে গবেষণা করে তা হলো সিন্ধু সভ্যতা। কেননা উল্লিখিত নগর দুটি প্রাচীন সিন্ধু সভ্যতার নিদর্শন বহন করে। উদ্দীপকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র আরাফাত ও তার দল গবেষণার জন্য একটি সভ্যতাকে বেছে নিয়ে পাকিস্তানে যায়। সেখানে তারা মহেঞ্জোদারো ও হরপ্পা নগর দুটি পরিদর্শন করে। যা সিন্ধু সভ্যতার সাক্ষ্য বহন করে। সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার জনগণের রাজনৈতিক জীবন ও শাসনপ্রণালি সম্পর্কে তেমন কিছুই জানা যায় না। মহেঞ্জোদারো ও হরপ্পার নগর বিন্যাস প্রায় একই রকম ছিল। এগুলোর ধ্বংসাবশেষ দেখে নিশ্চিতভাবে বোঝা যায় যে, পূর্বপরিকল্পনা অনুযায়ী উঁচু ভিতের উপর শহরগুলো নির্মাণ করা হয়েছিল। শহরগুলোর এক পাশে উঁচু ভিত্তির উপর একটি করে নগরদুর্গ নির্মাণ করা হতো। চারদিক থাকত প্রাচীর দ্বারা সুরক্ষিত। নগরের শাসনকর্তারা নগর দুর্গে বসবাস করতেন। প্রশাসনিক বাড়িঘরও দুর্গের মধ্যে ছিল। নগরের ছিল প্রবেশদ্বার। দুর্গ বা বিরাট অট্টালিকা দেখে মনে হয় একই ধরনের কেন্দ্রীভূত শাসনব্যবস্থা যুগ যুগ ধরে নগর দুটিতে প্রচলিত ছিল। এই প্রশাসন জনগণের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করত।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে আরাফাত ও তার দল যে বিশ্ব সভ্যতা নিয়ে গবেষণা করে তার রাজনৈত…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর