উদ্দীপকের চিত্র যে সভ্যতার পরিচয় বহন করে, সেই সভ্যতার স্থাপত্য ও ভাস্কর্যের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের চিত্রটি কলোসিয়াম। যা রোমান সভ্যতার পরিচয় বহন করে। স্থাপত্য ও ভাস্কর্যে রোমান সভ্যতার অবদান অপরিসীম।রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা। সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। ৮০ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে ৫৬০০ দর্শক বসতে পারত। স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যেরও উৎকর্ষ সাধিত হয়েছিল। রোমান ভাস্করগণ মার্বেল পাথরের দেব-দেবী, সম্রাট, দেত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন।অতএব চিত্র দ্বারা নির্দেশিত রোমান সভ্যতা স্থাপত্য ও ভাস্কর্যে ব্যাপক অবদান রাখে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকের চিত্র যে সভ্যতার পরিচয় বহন করে, সেই সভ্যতার স্থাপত্য ও ভা…
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর