উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্র দুটির সাথে সম্পর্কযুক্ত গ্রিক সভ্যতার ** নগররাষ্ট্র দুটির তুলনামূলক পার্থক্য লিপিবদ্ধ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্র দুটির সাথে গ্রিক সভ্যতার এথেন্স ও স্পার্টার তুলনা করলে দেখা যায় এ দুটি নগররাষ্ট্রের ব্যাপক পার্থক্য রয়েছে।প্রাচীন গ্রিসের অসংখ্য নগররাষ্ট্রের একটি ছিল স্পার্টা। এ নগররাষ্ট্রের অবস্থান ছিল দক্ষিণ গ্রিসের পেলোপনেসাস নামক অঞ্চলে। অন্যান্য নগররাষ্ট্র থেকে স্পার্টা ছিল আলাদা। তারা সমরতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল। মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে সামরিক শক্তি সঞ্চয়ের দিকে তাদের দৃষ্টি ছিল বেশি। সরকারের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা ও যুদ্ধ পরিচালনা করা। সামরিক দিকে অত্যধিক মনোযোগ দেওয়ার কারণে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে তারা ছিল অনগ্রসর। অপরদিকে, এথেন্স নগররাষ্ট্র জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধন করে ছিল।পৃথিবীর প্রথম গণতান্ত্রিক রাষ্ট্র হলো এথেন্স। প্রথমে সেখানে রাজতন্ত্র থাকলেও পরবর্তীতে সেখানে অভিজাততন্ত্রের সূচনা হয়। অভিজাততন্ত্রের মারাত্মক সংকটের সময়ে সংস্কারের জন্য দাবি ওঠে। প্রথম সংস্কারক হিসেবে ক্ষমতায় আসেন সোলন। তিনি কিছু নতুন আইন প্রণয়ন করেন এবং গ্রিক আইনের কঠোরতা হ্রাস করেন। তিনি ঋণ থেকে কৃষকদের মুক্ত করার জন্য আইন পাস করেন। এথেন্সে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন পেরিক্লিস। তার সময়কে গ্রিক সভ্যতার 'স্বর্ণযুগ' বলা হয়। জ্ঞান-বিজ্ঞান, দর্শন, সাহিত্য, রাজনীতি সর্বক্ষেত্রে বিশ্বসভ্যতায় অবিস্মরণীয় অবদান ছিল এথেন্সের। এথেন্সের পতন হয় সামরিক রাষ্ট্র স্পার্টার কাছে। তবুও সাহিত্যে- ইলিয়ড, ওডিসি; দর্শনে- সক্রেটিস, প্লেটো; বিজ্ঞানে- ইউক্লিড, হিপোক্রেটস প্রভৃতি নামগুলো আজও গ্রিসের অবদানকে স্মরণ করিয়ে দেয়।তাই বলা যায়, উদ্দীপকের স্পার্টা ছিল সামরিক রাষ্ট্র, অপরদিকে এথেন্স ছিল জ্ঞান-বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি সর্বদিক থেকে উন্নত।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্র দুটির সাথে সম্পর্কযুক্ত গ্রিক সভ্যতার ** …
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর